IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপতানোরে সাংবাদিক টিপুর মাতার মৃত্যুতে শোকচাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা
Home >> বিনোদন >> প্রিয়জনের মৃত্যুতে শোকে কাতর অভিষেক, কাকে হারালেন অভিনেতা

প্রিয়জনের মৃত্যুতে শোকে কাতর অভিষেক, কাকে হারালেন অভিনেতা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। হারালেন দীর্ঘদিনের প্রিয় সঙ্গী ও সহকর্মী, প্রসাধনী শিল্পী অশোক সওয়ান্তকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে সেই শোকবার্তা শেয়ার করেছেন তিনি।

অভিষেক জানান, তার অভিনয়জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত অশোক সাওয়ান্ত ছিলেন সঙ্গে। পেশার সীমা পেরিয়ে একসময় পারিবারিক সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন দুজন। তাই তার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন জুনিয়র বচ্চন।

রোববার (৯ নভেম্বর) মারা যান অশোক সওয়ান্ত। মৃত্যুসংবাদ জানিয়ে অভিষেক লেখেন, ‘২৭ বছর ধরে অশোক দাদা ও আমি একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকেই উনি আমার প্রসাধনের দায়িত্বে ছিলেন। শুধু আমার টিম নয়, উনি আমাদের পরিবারেরই একজন ছিলেন। তার দাদা দীপক আমার বাবার প্রসাধন করেছেন গত ৫০ বছর ধরে।’

অভিনেতা আরও জানান, প্রথম শুটিংয়ের দিন সেটে যাওয়ার আগে অশোক দাদার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি।

“সেটি আজও মনে আছে। প্রতিটি ছবির কাজ শুরুর আগে তার পা ছুঁয়ে প্রণাম করতাম” ‘স্মৃতিচারণায় বলেন অভিষেক।

গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন অশোক সওয়ান্ত। নিয়মিত কাজ করতে পারতেন না, তবে অভিষেকের শুটিং থাকলেই খোঁজ নিতেন তিনি। অভিনেতা লিখেছেন,“সবসময় তার মুখে হাসি থাকত। খুব আন্তরিকভাবে আগলে রাখতেন আমাকে। ব্যাগে সবসময় রাখতেন দারুণ নোনতা চিঁড়েভাজা, যা আমাকে খাইয়ে আনন্দ পেতেন। গত রাতে আমরা তাকে হারালাম।”

প্রিয় মেকআপ আর্টিস্টকে হারিয়ে ভীষণ আবেগপ্রবণ অভিষেক বচ্চন লিখেছেন,“এবার থেকে আকাশের দিকে তাকিয়ে ভাবব, তুমি হয়তো আমাকে দেখছ, আশীর্বাদ করছ। তোমাকে ছাড়া সেটে যাওয়ার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আলিঙ্গন। আমাদের আবার দেখা হবে।”অভিষেকের এই পোস্টে সহকর্মীসহ অসংখ্য ভক্ত ভালোবাসা ও সমবেদনার বার্তা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031