IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু
Home >> বিনোদন >> পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী মারা গেছেন

পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী মারা গেছেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : টালিপাড়ায় নেমেছে শোকের ছায়া। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকালে নিমতলা ঘাটে সম্পন্ন হয় তার শেষকৃত্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ‘পুতুলনাচের ইতিকথা’সিনেমায় অভিনয় করে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়ে ভদ্রার। অতিরিক্ত রক্তচাপ ও হৃদরোগের সমস্যার কারণে অস্ত্রোপচার সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছিল। হঠাৎই বাড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় এসএসকেএম হাসপাতালে, যেখানে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে আরও একটি বড় অপারেশন হয়। মাঝে কিডনির সমস্যাও দেখা দেয়। সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে শেষ হয়ে যায় অভিনেত্রীর লড়াই।

প্রখ্যাত নাট্যনির্দেশক ও অভিনেতা অসিত বসুর স্ত্রী ছিলেন ভদ্রা বসু। অভিনয় ও নাট্যদুনিয়ায় সমানভাবে দক্ষ ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে অভিনয় করেছেন। ‘বেলা’ই ছিল তার শেষ সিনেমা। নাট্যচর্চাতেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তার পরিচালিত নাটক ‘গওহরজান’ দর্শক-সমালোচকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছিল।

অভিনেত্রীর দুই মেয়ে-দামিনী বসু ও আনন্দী বসু-নিয়মিত মঞ্চে অভিনয় করেন। মায়ের মৃত্যুতে শোকের সাগরে ভাসছেন তারা। সোশ্যাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদটি জানান দামিনী।

অভিনেত্রীর মৃত্যুতে টলিউডে নেমেছে গভীর শোক। অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করে লিখেছেন, “আর তো কেউ বলবে না-পাকামি করিস না, কানটা মুলে দেব।”

শোক প্রকাশ করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “মননে কিশোরী এক অভিনেত্রীকে হারালাম।”

মঞ্চ ও পর্দায় সমান উজ্জ্বল এই অভিনেত্রীকে হারিয়ে শোকার্ত শিল্পীসমাজ ও অনুরাগীরা। টালিপাড়ায় আজ যেন এক নিরবচ্ছিন্ন শূন্যতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031