IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> শাহরুখের নামে দুবাইয়ে তৈরি হলো বিলাসবহুল হোটেল

শাহরুখের নামে দুবাইয়ে তৈরি হলো বিলাসবহুল হোটেল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের নামে তৈরি হলো একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘দানুবে’ এই হোটেলটি নির্মাণ করেছে। ৫৬ তলার বহুতল ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছে শাহরুখ খানের মূর্তিও। দুই বাহু ছড়িয়ে নেওয়া আইকনিক সেই পোজে। হোটেলের নাম রাখা হয়েছে ‘শাহরুখজ দানুবে’।

শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই হাজির ছিলেন কিং খান। নিজের নামে এমন হোটেল ও মূর্তি দেখে শাহরুখ খানের আবেগপ্রকাশ স্পষ্ট। তিনি বলেন, ‘আমার জীবনে অনেক কিছু রয়েছে। কিন্তু সিনেমা ছাড়া কোথাও আমার নাম এতটা দেখা যায়নি। এটি আমার জন্য সত্যিই অনেক বড় উপহার।’

দানুবে সংস্থার চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে শাহরুখ খানের আইকনিক পোজে ছবি তোলার মুহূর্তও দর্শক ও অনুরাগীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
কিং খান আরও বলেন, ‘আমি কখনো নিজেকে এভাবে ভাবিনি। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন, আর আমি যদি তাদের স্বপ্নের পথে এক অনুপ্রেরণা হতে পারি, এতে কি ক্ষতি আছে?’

জানা গেছে, আগামী তিন-চার বছরের মধ্যে বহুতল ভবনটির নির্মাণকাজ শেষ হবে। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখ খানের মূর্তি। টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে তার স্বাক্ষরযুক্ত একটি ভাস্কর্য। অনুরাগীরা এখানে এসে ছবি তুলতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31