IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> ধর্ম নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, গ্রেফতার বাউল

ধর্ম নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, গ্রেফতার বাউল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বাউলশিল্পী ছোট আবুল সরকারকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল ১৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে ডিবি। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মুফতি আব্দুল্লাহ বাদি হয়ে একটি মামলা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

আবুল সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুজরুল ইসলাম এই আদেশ দেন।

মানিকগঞ্জ জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, ‘আজ সন্ধ্যায় বাউল শিল্পী ছোট আবুল সরকারকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর বিজ্ঞ বিচারক স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছেন।’ ছোট আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031