IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> মরুর বুকে বাংলার ঘ্রাণ

মরুর বুকে বাংলার ঘ্রাণ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : এক যুগ পূর্তি করতে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিত হয় এই সাংস্কৃতিক সংগঠনটি। উদ্দেশ্য, সৌদি আরবের মরুপ্রান্তরে বাংলাদেশের সংস্কৃতির চর্চা এবং বিদেশিদের কাছে বাংলাদেশি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়া। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মাঝে রয়েছেন আরিফুর রহমান টিটু, মীর্জা কামাল, জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ। ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগান নিয়ে সৌদি আরবের মরুর বুকে সংগঠনটি দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত নাটক, সংগীত, আবৃত্তি ও নৃত্যচর্চা চালিয়ে যাচ্ছে। সংস্কৃতিচর্চার পাশাপাশি দুর্যোগকালে সৌদি আরব ও বাংলাদেশে নানা সহায়তামূলক কর্মকাণ্ডও পরিচালনা করে সংগঠনটি।

১২ বছরের পথচলায় বেশ কিছু প্রযোজনা মঞ্চে এনেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। তাদের উল্লেখযোগ্য প্রযোজনার মাঝে রয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা’, ‘অল্প বিদ্যা ভয়ংকর’, ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, ‘বৃদ্ধাশ্রম’, ‘মানিক জোড়’ ইত্যাদি। মঞ্চায়নের জন্য বেশ কিছু নতুন নাটকও তৈরি করছে দলটি। এই তালিকায় রয়েছে ‘এই পিরিতি সেই পিরিতি নয়’, ‘বেয়নেট’, ‘চেয়ার সমাচার’ ও ‘মলিয়া সুন্দরী’। একে একে নাটকগুলো মঞ্চে আনবে দলটি।

রিয়াদ বাংলাদেশ থিয়েটার এখন ব্যস্ত এক যুগ পূর্তি উদ্‌যাপন নিয়ে। পরিকল্পনা করছে নাট্যোৎসব আয়োজনের। নিজেদের প্রযোজনার পাশাপাশি বাংলাদেশের নাট্যদলের অংশগ্রহণে সাজাতে চায় উৎসবটি। তাই দেশের একাধিক নাট্যদলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে তারা। দলটি জানিয়েছে, আগামী বছরের সেপ্টেম্বর মাসে আয়োজন করা হবে এই যুগপূর্তি উৎসব।

উল্লেখ্য, রিয়াদ বাংলাদেশ থিয়েটার সম্প্রতি উদ্‌যাপন করে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এতে ছিল আলোচনা, স্মৃতিচারণা, সংগীত, আবৃত্তি ও নাট্যাংশের প্রদর্শনী। এ ছাড়া ১১ থেকে ১৪ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আল সোয়াইদি পার্কে ‘রিয়াদ সিজন ২০২৫’-এ অংশ নিয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এই আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বেলাল খান, আকাশ মাহমুদ, ইসরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা প্রমুখ। কোরিওগ্রাফি করেছেন এজহারুল হক মিজান ও রুবিনা সুলতানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31