IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> বিনোদন >> শোকগ্রস্ত ওমর সানী

শোকগ্রস্ত ওমর সানী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা ‘চাঁদের আলো’ সিনেমার পরিচালক শেখ নজরুল ইসলাম মারা গেছেন। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে।

বিশেষ করে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। অভিনয়জীবনের শুরুতেই শেখ নজরুল ইসলামের হাত ধরেই আলোচনায় আসেন এই নায়ক।

নব্বই দশকের অন্যতম স্মরণীয় সিনেমা ‘চাঁদের আলো’। এই চলচ্চিত্রেই প্রথমবার বড় পর্দায় দেখা যায় ওমর সানীকে। এতে তার সহশিল্পী ছিলেন মুক্তি। শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমা ১৯৯৩ সালে মুক্তি পায়। সিনেমাটির জনপ্রিয় গান ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ এখনো দর্শকের কাছে স্মৃতিতে অমলিন।

এই নির্মাতার মৃত্যু সংবাদে নিজের আবেগ লুকোতে পারেননি ওমর সানী। ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার ওস্তাদ না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমার মনে হচ্ছে, আমার বাবা, আমার শ্বশুর, প্রিয়জনদের পর আমার বুকটা আবার খালি হয়ে গেলো।’

কৃতজ্ঞতা প্রকাশ করে ওমর সানী লেখেন, ‘শেখ নজরুল ইসলাম একটি ইতিহাস, একটি চলচ্চিত্র। আমার মতো এক অধম ওমর সানীকে তিনি আবিষ্কার করেছিলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, ওস্তাদ। সবাই দোয়া করবেন।’

আজ (২৩ নভেম্বর) রোববার নিজ জেলা নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, ১৬ নভেম্বর দুপুরে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষে জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে যোগ দেন। ১৯৭৪ সালে ‘চাবুক’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর নির্মাণ করেছেন বহু জনপ্রিয় ও সফল চলচ্চিত্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news