IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> শুটিংয়ের জন্য পাহাড়ে ফিরলেন সজল-বুবলী

শুটিংয়ের জন্য পাহাড়ে ফিরলেন সজল-বুবলী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ির গারো পাহাড়ঘেরা ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলছে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন ঢালিউড নায়িকা শবনম বুবলী ও জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এটি নির্মাণ করছেন রাশেদা আক্তার লাজুক।

জুনের শেষ থেকে বন্ধ ছিল ‌‘শাপলা শালুক’ ছবির শুটিং। বিরতি শেষে গতকাল রোববার থেকে শুটিংয়ে ফিরছেন সজল ও বুবলী।

পরিচালক রাশেদা আক্তার বলেন, ‘আগামী ২ ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে। একটি গান ছাড়া ছবির পুরো কাজ শেষ হবে। আগেই শেষ হতো, মাঝে বুবলী কয়েক মাস দেশের বাইরে ছিল, তাই হয়নি।’

‘শাপলা শালুক’ সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে জানতে চাইলে সজল বলেন, ‌‘খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এটুকু বলি-এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ ও চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’

সিনেমাটি নিয়ে শবনম বুবল বলেন, ‘এখানে দারুণ লোকেশনে শুটিং হচ্ছে, খুবই দারুণ পরিবেশ। এই লোকেশন দর্শক খুব পছন্দ করবে। যেকোনো সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র ও চিত্রনাট্যের বিষয়গুলোতে গুরুত্ব দিই। আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এমন চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

‘শাপলা শালুক’ সিনেমায় বুবলী ও সজলের পাশাপাশি সুমন আনোয়ার, দিলরুবা দোয়েলসহ আরও অনেকেই অভিনয় করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31