IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> দুবাইয়ে লাক্সারি দ্বীপ বানাচ্ছেন রণবীর-আলিয়া

দুবাইয়ে লাক্সারি দ্বীপ বানাচ্ছেন রণবীর-আলিয়া

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের আলোচিত দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের উপস্থিতি সবসময়ই চারদিক আলোকিত করে। দুজনে ভালোবেসে বিয়ে করে পেতেছেন সুখের সংসারে। সেই সংসারে এসেছে এক রাজকন্যাও। দুজনে যেমন পরিশ্রমী তারকা তেমনি ফ্যাশন সচেতনও। বিলাসী জীবনযাপনেও জুড়ি নেই তাদের।

জানা গেছে, দুবাইয়ে তারা নিজেরাই বিলাসবহুল এক দ্বীপ বানাচ্ছেন।

সম্প্রতি ড্যামাক আইল্যান্ডস ২’র উদ্বোধনী রাত দুই তারকার উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল। সেখান থেকেই ছড়িয়ে পড়ে বড় খবরটি।নিজেদের নামে লাক্সারি আইল্যান্ড নির্মাণে নামছেন এই তারকা দম্পতি।

গেল ১২ নভেম্বর দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় অনুষ্ঠিত হয় ড্যামাক আইল্যান্ডস ২’র চমকপ্রদ উদ্বোধনী অনুষ্ঠান। ‘অ্যান ইভেনিং টু অ্যাওয়াকেন দ্য সেন্সেস’ -এই থিমেই সাজানো ছিল স্বপ্নিল আয়োজন। গ্রিসের স্যান্টোরিনি, মালদ্বীপ, মরিশাসসহ বিশ্বের জনপ্রিয় দ্বীপগন্তব্যগুলোকে অনুপ্রেরণা করে তৈরি করা হয়েছিল ভেন্যুর প্রতিটি সেট। সেখানেই গ্ল্যামারের কেন্দ্রে ছিলেন আলিয়া ও রণবীর।

আলিয়ার গায়ে ভিনটেজ বব ম্যাকি নিউড গাউন দেখা গেছে। রণবীর পরেছিলেন ভেলভেট টাক্সেডো। দুজনের উপস্থিতিতে আলোকিত হয়েছিল দুবাইয়ের রাত।

হলিউডে ‘হার্ট অব স্টোন’ ছবির পর আলিয়া এখন আন্তর্জাতিক তারকা। অন্যদিকে ‘অ্যানিমাল’ দিয়ে রণবীরের জনপ্রিয়তাও আকাশছোঁয়া।

এই দুজন এখন কেবল সিনেমায় নয়, ব্যবসা ও লাইফস্টাইল ব্র্যান্ডিংয়েও একসঙ্গে কাজ করছেন। দুবাইয়ের রিয়েল এস্টেট মহলে গুঞ্জন, এক শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের প্রাইভেট লাক্সারি আইল্যান্ড প্রজেক্টে বিনিয়োগ করছেন আলিয়া ও রণবীর।

প্রস্তাবিত প্রকল্পে থাকতে পারে আল্ট্রা লাক্সারি ভিলা, নিজস্ব প্রাইভেট বিচ, টেকসই স্থাপত্য ও ইকো ফ্রেন্ডলি ডিজাইন, বিশ্বমানের হসপিটালিটি। এটি বাস্তবায়িত হলে বলিউডের প্রথম সেলিব্রিটি নেতৃত্বাধীন লাক্সারি আইল্যান্ড উদ্যোগ হিসেবে ইতিহাস গড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31