IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> ‌‌‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কনসার্ট

‌‌‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কনসার্ট

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ নামের এক কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড এলাকায় কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে।

শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো আয়োজন বাতিল করা হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ঢাকায় এসেও কনসার্ট করতে পারল না পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। কাভিশের পাশাপাশি এতে বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পী পারফর্ম করার কথা ছিল।

এর আগের দিন বৃহস্পতিবার কাভিশ ঢাকায় পৌঁছানোর পর ব্যান্ড সদস্যদের বিমানবন্দরের কয়েকটি ছবি প্রকাশ করে আয়োজকরা সামাজিক মাধ্যমে জানায় যে ব্যান্ডটি দেশে এসে গেছে।

পরে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়ে ব্যান্ডটির পক্ষ থেকেও একটি ভিডিও বার্তা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান। সেখানে তারা জানায়, সব ধরনের প্রস্তুতি, ভেন্যু, কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিক এবং প্রয়োজনীয় অনুমতির জটিলতা অতিক্রম করা সত্ত্বেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি আপাতত পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

আয়োজকদের দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত তারা অনুষ্ঠানটি করার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আয়োজকদের ভাষ্যে, অনুষ্ঠানটি কেবল স্থগিত হয়েছে, বাতিল করা হয়নি। এ কারণে ভক্তদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

একই সঙ্গে প্রকাশ করা হয়েছে কাভিশের পাঠানো একটি ভিডিও বার্তাও, যেখানে দলটি দুঃখ প্রকাশ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031