IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন শাহরুখ

‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন শাহরুখ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রোমান্স কিং হিসেবেই কয়েক প্রজন্মকে প্রেম শেখিয়েছেন শাহরুখ খান। দীর্ঘদিন পর্দায় প্রেমিক নায়ক বলেই পরিচিত ছিলেন তিনি। তবে ‘পাঠান’ ও ‘জওয়ান’র সাফল্যে সেই ধারণা বদলে গেছে অনেকটাই- নতুন করে অ্যাকশন হিরো অবতারেও মুগ্ধ করেছেন তিনি। সামনে আসছে ‘কিং’-যেখানে আরও বেশি লড়াকু রূপে ধরা দেবেন বলিউড বাদশা। এমন সময়ই প্রশ্ন উঠল-তাহলে কি এবার জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে?

সম্প্রতি লন্ডনে কাজলের সঙ্গে এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই একজন প্রশ্ন করেন, পরপর এত অ্যাকশন ছবির পর কি এবার জেমস বন্ডের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ? জবাবে হেসে ফেলেন অভিনেতা। বলেন, “না, আমার উচ্চারণ তার মতো নয়। ‘শেকেন মার্টিনি’ও আমার পছন্দ নয়। আর সত্যি বলতে কি, আমি খুব বেশি লড়াইয়ের ছবিতে তো অভিনয় করিনি।”

এরপরই রসিকতার ছলে যোগ করেন, “লড়াইয়ের ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম ঠিকই। কিন্তু পরে দেখলাম আমার জীবনে কাজল রয়েছে! বিপরীতে কাজল থাকলে তো আর অ্যাকশন ছবি করা যায় না। তাই প্রেমের ছবিই বেশি করেছি।”

পাশে বসা কাজল তখন মনে করিয়ে দেন- শাহরুখ তো শুধু তার সঙ্গেই নয়, অন্য নায়িকাদের সঙ্গেও বহু ছবিতে কাজ করেছেন। বাদশা জবাবে বলেন, “হ্যাঁ, তবে যে ছবিগুলোর জন্য আমরা সবচেয়ে জনপ্রিয়, সেগুলো কিন্তু আমরা একসঙ্গে করেছি- এটা অস্বীকার করার উপায় নেই। এর পর কয়েকটি অ্যাকশন ছবি করেছি, যেটা সত্যিই করতে চেয়েছিলাম। ভালোও লেগেছে। তবে জেমস বন্ড হব কি না, সেটা জানি না। তবে শন কনারিকে চিনি নিশ্চিত!”

জেমস বন্ড চরিত্রে শন কনারি ছাড়াও রজার মুর, ডেভিড নিভেন, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন ও ড্যানিয়েল ক্রেগ অভিনয় করেছেন হলিউডে। তবে শাহরুখ স্পষ্ট জানিয়ে দিলেন-সে পথে আপাতত হাঁটছেন না তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31