IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে
Home >> বিনোদন >> ‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী হিসেবে যিনি এক সময় উপমহাদেশজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সাম্প্রতিক সময়ে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খল চরিত্রে অভিনয় করে আবারও দর্শকের নজর কাড়েন। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।

রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে ফিরেছিলেন। তার কোনো শারীরিক অসুস্থতার কথা আগে জানা যায়নি। তাই হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। সেখানেই স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করতেন তিনি। যদিও কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করতেন, তবে মুম্বাইয়ে স্থায়ীভাবে কখনও থাকেননি। একসময় কলকাতা পুলিশে চাকরি করতেন প্রশান্ত। সেখান থেকেই শুরু হয় তার সংগীতযাত্রা।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কলকাতা পুলিশে কর্মরত এক সহকর্মীর কাছেই তিনি বাংলা শিখতেন, আর বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন। সহকর্মীদের উৎসাহেই ‘ইন্ডিয়ান আইডল’র অডিশনে অংশ নেন তিনি। পরে প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

গানের পাশাপাশি নেপালের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন প্রশান্ত তামাং। সম্প্রতি ‘পাতাললোক ২’-এ তার নেতিবাচক চরিত্র দর্শকের বিশেষ প্রশংসা কুড়ায়।

প্রতিভাবান এই শিল্পীর আকস্মিক বিদায়ে সংগীত ও অভিনয় জগত হারাল এক উজ্জ্বল নক্ষত্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031