IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> টপ নিউজ >> পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেন

পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা ৯ দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে তিনি মালয়েশিয়া সফর করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছুটা সময় সন্তানদের নিয়ে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে সময় কাটান এই অভিনেত্রী।

দেশে ফেরার আগেই ভক্তদের জন্য বড় এক ঘোষণার ইঙ্গিত দেন নায়িকা। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, দেশে ফিরেই তার নতুন সিনেমার প্রেস মিটে যোগ দেবেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু পরই আমাদের ফ্লাইট। দেখা হচ্ছে আজ আমার নতুন সিনেমার প্রেস মিটে, ইনশাআল্লাহ।’

জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পরীমনি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে।

প্রসঙ্গত, এর আগে ২০০৪ সালে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম তৈরি করেছিলেন ‘শাস্তি’ নামের সিনেমা। রবি ঠাকুরের গল্পের সেই ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তৎকালীন জনপ্রিয় জুটি রিয়াজ ও পূর্ণিমা। এই দুটি চরিত্রেই পরীমনি ও চঞ্চল কাজ করবেন বলে জানা গেছে। আগের সিনেমাটির ইলিয়াস কাঞ্চন ও চম্পা চরিত্রে কারা থাকছেন তাও জানা যাবে আজ সংবাদ সম্মেলন শেষে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও গভীর মানবিক গল্প হিসেবে বিবেচিত। সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ গল্পটিকে আজও সমানভাবে প্রাসঙ্গিক করে রেখেছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই ভাই চিদাম ও দুখিরাম। এক তুচ্ছ পারিবারিক ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী নিহত হন। আইনের হাত থেকে বাঁচতে ও ভাইকে বাঁচাতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন নিজের স্ত্রী চন্দরার ওপর। নির্দোষ হয়েও চন্দরা দায় স্বীকার করে নেন এবং মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েও নীরব থাকেন। এই নীরবতাই হয়ে ওঠে তার সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ, অন্যায়, বিশ্বাসভঙ্গ ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে।

গত বছর নানা ইস্যুতে পরীমনি নিয়মিতই আলোচনায় থাকলেও তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন হলেও মুক্তির বিষয়ে এখনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এছাড়া গত বছরের শুরুতে ‘গোলাপ’ শিরোনামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও সেটিরও শুটিং নিয়ে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। এবার তিনি যুক্ত হলেন আরও এক সিনেমায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31