IMG-LOGO

বৃহস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরানতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ
Home >> বিনোদন >> কাকে বিয়ে করলেন শাকিবা ?

কাকে বিয়ে করলেন শাকিবা ?

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের একসময়কার পরিচিত মুখ চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। নায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করে পরিচিতি পেয়েছিলেন। নিজের অবস্থানও শক্ত করেছিলেন।

তবে হঠাৎ করেই দীর্ঘদিন রুপালি পর্দা থেকে আড়ালে চলে যান এই নায়িকা। তাকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি।

সেই নায়িকা আবারও আলোচনায় এসেছেন বিয়ের খবরে। নতুন জীবনে পা দিয়েছেন শাকিবা। বিয়ে করেছেন অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে।

জানা গেছে, গেল সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন শাকিবাও। সঙ্গে লিখেছেন ‘অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা শ্রেয়।’

তাদের এই খবরে শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন শাকিবা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর তিনি প্রায় ৪০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন।

অন্যদিকে শেখ উজ্জ্বল হোসেন একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে তাকে তুলনামূলকভাবে কম দেখা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930