IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে
Home >> বিনোদন >> সাত সাগর আর তেরো নদীর ওপারে মুখোমুখি বরিশালের দুই তারকা

সাত সাগর আর তেরো নদীর ওপারে মুখোমুখি বরিশালের দুই তারকা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বরেণ্য অভিনেত্রী তানিয়া আহমেদ। নাটক-সিনেমায় বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিন দশক ধরে দর্শক মুগ্ধ করে রেখেছেন তিনি। পরিচালনাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা। আরেকদিকে চলচ্চিত্রের জনপ্রিয় নাম জায়েদ খান। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও শিল্পীদে নেতা হিসেবে তিনি আলোচনর কেন্দ্রবিন্দুতে আছেন।

এই দুই তারকার কমন একটি বিষয় হলো দুজনেই বরিশালের মানুষ। তানিয়া জন্মেছেন পটুয়াখালীতে। আর জায়েদ খান পিরোজপুরের ছেলে। বরিশালের জনপ্রিয় দুই তারকা মুখোমুখি হলেন সাত সাগর আর তেরো নদীর ওপারে; মার্কিন যুক্তরাষ্ট্রে।

উপলক্ষ দুই তারকার ভক্তদের জন্যই বেশ চমক জাগানিয়া। জায়েদ খানের উপস্থাপনায় অতিথি হয়েছেন তানিয়া আহমেদ।

‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের প্রথম সিজনের ১২টি পর্ব করছেন জায়েদ খান। দর্শকপ্রিয় এই শোটি অল্প সময়েই অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় রেকর্ড হয়েছে শোটির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড।

এই বিশেষ পর্বের অতিথি হিসেবেই হাজির হবেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নির্মাতা তানিয়া আহমেদ।

শো’তে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ শেয়ার করেছেন তার ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের গল্প এবং নানা অজানা মুহূর্ত। জমজমাট কথোপকথন, খোলামেলা আলোচনা আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।

জানা গেছে, পর্বটি শুক্রবার (৩০ জানুয়ারি) লাইভ সম্প্রচারিত হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেজে।

২০২৪ সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031