IMG-LOGO

বৃহস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরানতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ
Home >> বিনোদন >> ফেসবুক ভর্তি ভুয়া আইডি ও পেজ, অভিনেত্রী মৌয়ের কড়া হুঁশিয়ারি

ফেসবুক ভর্তি ভুয়া আইডি ও পেজ, অভিনেত্রী মৌয়ের কড়া হুঁশিয়ারি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ ফেসবুকে তার নামে তৈরি একাধিক ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এসব ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা হচ্ছে। তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে।

এ নিয়ে তিনি চরম বিরক্তি, বিব্রতবোধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, এতে করে তার সুনাম নষ্ট হচ্ছে।

মৌ স্পষ্টভাবে জানিয়েছেন, ফেসবুকে তার একটি একক ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে যার নাম ‘সাদিয়া ইসলাম’। কিন্তু ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে কোনো আইডি বা পেজ নেই। ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই।

তিনি বলেন, `যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের অনুরোধ করছি, এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া আইনত অপরাধ।’

মৌ আরও জানিয়েছেন, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে তিনি সতর্ক করেছেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তাই হবে।’

১৯৯০ দশক থেকে দেশের বিনোদনাঙ্গনে সক্রিয় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মৌ তুলনামূলকভাবে কম সক্রিয়। তবে তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে চলমান ভুয়া তৎপরতায় ক্ষুব্ধ হয়ে তিনি জানিয়েছেন, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে তিনি আইনিভাবে আরও কঠোর অবস্থান নেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930