IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢল

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : টিএসসিতে ঢুকতেই তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান এর সঙ্গে দেখা। তার নীলচক্র সিনেমা দেখানো হবে একটু পর। নিজের সিনেমার টিকেট কিনছেন তিনি। ততক্ষণে টিকিট কাউন্টারে লম্বা লাইন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ একা। কারও হাতে দুই টিকিট, কারও পাঁচটি। টিএসসির আঙিনাজুড়ে একধরনের উৎসবমুখর আবহ।

ভাষা আন্দোলনের চেতনায় প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজন করা হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ বছরের উৎসব শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার ছিল উৎসবের চতুর্থ দিন।

দর্শকদের একজন রবিউল ইসলাম রবি। এক সময় বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে পড়াশোনা করতে। এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছে। বউ ও কন্যাকে নিয়ে এসেছেন সিনেমাটি দেখতে।বলেন, ‘বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় এই সিনেমা দেখছি। তাই সবাইকে নিয়ে আসলাম সিনেমা দেখতে।

তিনি আরও বলেন, আমাদের আরো কয়েকজন বন্ধু আসবে। আমরা দুইটা শো দেখবো। এর ফাঁকে সবার সঙ্গে দেখা হয়ে যাবে। একটা উৎসব উৎসব পরিবেশ সিনেমা দেখা। সেটাকে খুব মিস করি তাই পরিবার নিয়ে চলে এসেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য রাইয়ান সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি জানান, প্রত্যক শোতে ১০০ জনের উপরে দেখছে দর্শক সিনেমা। রাইয়ান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র- ছাত্রী ছাড়াও সাবেক অনেক শিক্ষার্থী আসেন সিনেমা দেখতে।

অভিনেতা মাসুম রেজওয়ান জাগো নিউজ বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে এই রকম আয়োজন বেশি বেশি করা উচিত। আমাদের সিনেমাগুলো ইয়ং পিপলদের কাছে তাহলে বেশি পৌঁছাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্যের শুভেচ্ছা জানাচ্ছি। তারা প্রতিবছর আমাদের সিনেমাগুলো দেখাচ্ছে।

আজ উৎসবের চতুর্থ দিন। এদিন দেখানো হয়েছে বকুল তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোছনা’! এটি ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ড ধরে রেখেছিল। তারপর দেখনো হয়েছি ‘নীলচক্র’। গত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার মুক্তি পেয়েছে। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান। এই সিনেমার আমেরিকান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে। নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছে সংগীতশিল্পী বালামকে।

সবশেষে দেখানো হবে ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে ছিল ‘অন্যদিন…’। সিনেমাটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’র সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031