IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> প্রথম পরিচয়েই প্রেম, যেভাবে কাছাকাছি এলেন কোহলি-আনুশকা

প্রথম পরিচয়েই প্রেম, যেভাবে কাছাকাছি এলেন কোহলি-আনুশকা

ধূমকেতু নিউজ ডেস্ক : অপেক্ষার অবসান হলো। দুই থেকে তিন হলেন বিরাট-আনুশকা। তাদের কোল আলো করে সোমবার দুপুরে এল কন্যাসন্তান। সেই সন্তান নিয়ে চলছে হইচই। দুই তারকার মেয়ের মুখ দেখার অপেক্ষায় তর সইছে না ভক্ত-অনুরাগীদের।

এদিকে এই দম্পতি সন্তান জন্মদানের পর থেকেই রয়েছেন আলোচনার শীর্ষে। ভারতীয় গণমাধ্যমে তাদের নিয়ে প্রকাশ হচ্ছে নানা গল্প-সংবাদ।

তার ভিড়ে আনন্দবাজার ডিজিটাল চমৎকার এক ফটো ফিচারে তুলে ধরেছে আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির প্রথম পরিচয় ও প্রেম-বিয়ের গল্প। তারা এক ঝলকে ‘বিরুশকা’র লাভস্টোরি বলতে গিয়ে জানান, ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট-আনুশকার। সেদিন থেকেই প্রেমের শুরু। অর্থাৎ প্রথম দেখাতেই প্রেম। এটা কি ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’?

বিরাট এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেদিন হিল পরে সেটে এসেছিলেন আনুশকা। বিরাটের চেয়ে তার উচ্চতা অনেকটা বেশি বলেই মনে হচ্ছিল। এদিকে শুটিং নিয়ে একটু চিন্তায় ছিলেন বিরাট। আলাপ করে বরফ গলানোর জন্য মজার ছলেই তাকে বলেন, ‘এর থেকে উঁচু হিল ছিল না?’

বিরাট জানান, আনুশকার ভাবটা ছিল, ‘এক্সকিউজ মি’! খানিকটা অপ্রস্তুত হয়েই বিরাট বলেন, আমি মজা করছিলাম। বিরাটের কথায়, ‘আনুশকাকে এত আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, আর আমি একেবারে বোকা বনে গিয়েছিলাম।’

সম্পর্ক শুরু হওয়ার পর থেকে সেই অর্থে কোনো দিনই তা গোপন করেননি দুই তারকা। ২০১৪-এ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় ক্রিকেট টিম মুম্বাই ফেরার পরই বিরাট সোজা গিয়েছিলেন আনুশকার বাড়িতে তার সঙ্গে দেখা করতে।

এদিকে বলিউড ডিভা আনুশকাও ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরের সময় বিরাটের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন।

দু’জনকে একসঙ্গে আইএসএল চলাকালীন গ্যালারিতে একসঙ্গে দেখা গিয়েছিল। বিরাটের দল এফসি গোয়ার জন্য একসঙ্গে গলা ফাটাচ্ছিলেন ‘লাভ বার্ডস’।

এরপর অসংখ্যবার একসঙ্গে জনসমক্ষে আসায় প্রমাণ হয়ে গিয়েছিল জমিয়ে প্রেম করছেন বিরুশকা। দু’জনেই মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠায় মূল্যবোধগুলোও ছিল এক।

বিরাটের সতীর্থ যুবরাজ সিংয়ের বিয়েতে একসঙ্গে বিরাট-আনুশকার ভাংরা নাচ চোখ ধাঁধিয়ে দিয়েছিল সবার। পাতৌধি-শর্মিলার উদাহরণও আসতে শুরু করে সেই সময় থেকেই। জল্পনা বাড়তে থাকে এই জুটিকে নিয়ে।

কয়েক বছর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান বিরাটের হাতে তুলে দিয়েছিলেন আনুশকার একটি ছবি। সেই মুহূর্তে বিরাটের গাল লাল হয়ে যায়। তা দেখেই ফের প্রমাণ করেছিল কতটা গভীর হয়েছে তাদের সম্পর্ক।

তবে এই তারকার প্রেম নিয়ে সবচেয়ে রোমান্টিক দৃশ্যটা এসেছিলো ২০১৪ সালের এক ম্যাচে। সেদিন এক দিনের ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়েন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিল সেই ম্যাচ। মাইলফলক ছুঁয়ে বিরাট গ্যালারিতে বসা আনুশকার উদ্দেশ্যে ছুঁড়ে দেন ‘এপিক ফ্লাইং কিস’। চুমু খেয়ে তিনি ব্যাট দেখান স্ট্যান্ডে বসা আনুশকার দিকে। আনুশকাও উঠে দাঁড়িয়ে চুমু গ্রহণ করেন।

তবে সমালোচনাও কম হয়নি এই দুই তারকাকে নিয়ে। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হার এবং ২০১৬ সালের আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হারের জন্য সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন আনুশকা শর্মা।

নানা ঘটনার মধ্য দিয়ে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট ও আনুশকা। সেই থেকে তারা ভারতের আইকনিক দম্পতি হিসেবে সম্মানিত হয়ে আসছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31