IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তার
Home >> বিনোদন >> রাজধানীতে মডেল সাদিয়ার লাশ উদ্ধার

রাজধানীতে মডেল সাদিয়ার লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মডেল সাদিয়া নাজের কাজিন শাওন। তিনি বলেন, ‌আমাদের বাসায় সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় খবর আসে। আমরা গিয়ে দেখতে পাই, ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যায় লাশ।

কেন আত্মহত্যা করেছেন সাদিয়া? কোনো কিছুই পরিবার অনুমান করতে পারছে না বলে শাওন জানান। তিনি বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল সেখানে। ফুটেজ উদ্ধার করলে বিষয়টি আরো পরিষ্কার হতে পারে।

জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সাদিয়ার মৃত্যুতে মর্মাহত কাছের মানুষ ও শুভাকাঙিক্ষরা। বারিশ হক ফেসবুকে সাদিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছেন, বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময় তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় নাজ। গতকাল রাতে ও আত্মহত্যা করেছে। মরদেহ এখনো ছাড়া হয়নি। শেষ দেখতে পাব কি না জানি না। সবাই দোয়া করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930