IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> বিনোদন >> অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চার্জ গঠন

অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চার্জ গঠন


ধূমকেতু নিউজ ডেস্ক : মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর মডেল সনিকা সিংহ মামলার চার্জ গঠন করল আদালত। অনিচ্ছাকৃত খুনের অভিযোগেই মঙ্গলবার চার্জ গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারক। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই চার্জ গঠন করে পুজোর পর থেকেই বিচার প্রক্রিয়া শুরু করা হবে বলে বিচারক জানিয়েছেন।

মামলার এই অগ্রগতিতে খুশি সনিকার বন্ধুরা। তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সাহেব ভট্টাচার্য বলেন, ‘‘এইটুকু পথ পেরোতেই তিন বছর চলে গেল। সামনে আরও কঠিন আইনি লড়াই। সনিকা যাতে বিচার পায় তার জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব।”

২০১৭ সালের ২৯ এপ্রিল, গভীর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। রাসবিহারী অ্যাভেনিউয়ের একটি গয়নার দোকানের সামনে বাতিস্তম্ভে প্রবল বেগে ধাক্কা মারে বিক্রমের গাড়ি। মাথায় গুরুতর আঘাত পান সনিকা। বিক্রমই তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সনিকাকে বাঁচানো যায়নি।

শুরুতে টালিগঞ্জ থানার পুলিশ গাফিলতির জেরে মৃত্যু বলে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় মামলা দায়ের করেছিল। কিন্তু ঘটনার পর থেকে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক অন্য রকম তথ্য। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক পরীক্ষায় জানা যায়, প্রায় ১০০ কিলোমিটার গতিবেগে ওই দিন গাড়িটি ধাক্কা মেরেছিল। সে রাতে একটি পার্টি থেকে ফিরছিলেন বিক্রম এবং সনিয়া। অভিযোগ ওঠে, মত্ত ছিলেন বিক্রম। তদন্তের অগ্রগতির পরিপ্রেক্ষিতে পুলিশ এর পর বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে। যদিও মদ্যপানের কথা আদালতে অস্বীকার করেন বিক্রম। ঘটনার পর তিনি কিছু দিন আত্মগোপন করে ছিলেন। পরে আদালতে আত্মসমর্পণ করেন। সনিকার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আড়াআড়ি ভাগ হয়ে যায় টলিউড।

একটি অংশ দাবি করে, বিক্রমের কড়া শাস্তি হওয়া উচিত। অন্য একটি অংশ বিক্রমের পাশে দাঁড়ায় এবং দাবি করে যে সনিকার মৃত্যু নিছক দুর্ঘটনায়। এই ঘটনায় বিক্রমের কোনও দোষ নেই। ঘটনাচক্রে বিক্রম গাড়ি চালাচ্ছিলেন।

তবে কলকাতা পুলিশের তদন্তকারীরা যে চার্জশিট পেশ করেন আদালতে, সেখানে বিক্রমকে দায়ী করা হয় দুর্ঘটনার জন্য। তারা দাবি করেন, শহরের অপরিসর রাস্তায় ওই গতিবেগে গাড়ি চালালে যে বড় দুর্ঘটনা ঘটতে পারে তা বোঝার ক্ষমতা ছিল বিক্রমের। তার পরও তিনি জেনেশুনে ওই গতিতে গাড়ি চালিয়েছেন এবং দুর্ঘটনা ঘটিয়েছেন। যা অনিচ্ছাকৃত খুনেরই সমান। ঘটনার পর পরই বিক্রমের মেডিক্যাল টেস্ট না হওয়ায়, বিক্রম মত্ত ছিলেন কি না তা নিয়ে সরাসরি কোনও প্রমাণ পুলিশ পেশ করতে পারেনি। তবে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকারীরা দাবি করেন, ওই রাতে বেসামাল অবস্থায় ছিলেন বিক্রম।

বিক্রম এর পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তার আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা কলকাতা হাইকোর্টে বিক্রমের বিরুদ্ধে ওই মামলা খারিজ করার আবেদন জানান। হাইকোর্ট সেই মামলা ফের নিম্ন আদালতে ফিরিয়ে দেয় এবং মামলার চার্জ গঠন করার নির্দেশ দেয়।

নিম্ন আদালতে মামলা ফিরে আসার প্রায় ১০ মাস পরে মঙ্গলবার আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা জজ পুষ্পল শতপথি সরকারি আইনজীবী এবং বিক্রমের আইনজীবীর সওয়াল-জবাব শুনে অনিচ্ছাকৃত খুনের মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এই সওয়াল-জবাব পর্বে সরকারি আইনজীবী নব কুমার ঘোষ আদালতকে বলেন, পুলিশ অনিচ্ছাকৃত মামলার অভিযোগে চার্জশিট দিলেও, ওই মামলায় যে তথ্য প্রমাণ রয়েছে তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগের চার্জ গঠন করা যেতে পারে। যদিও সরকারি আইনজীবীর দাবি খারিজ করেন বিচারক।

অনির্বাণ বলেন, ‘‘সরকারি আইনজীবী কার্যত একটি অদ্ভুত এবং অপ্রাসঙ্গিক আবেদন জানিয়েছিলেন আদালতে। বিচারক সেই আবেদন খারিজ করেছেন। আমরা রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করব।” সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930