IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> বিনোদন >> চলে গেলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিবেক

চলে গেলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিবেক

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা টিকা নেয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক। শনিবার ভোর ৪টা ৩৫ মিনিটে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছিলেন। করোনাভ্যাকসিন নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, করোনাভ্যাকসিন নিয়ে নানা গুজব ছড়িয়ে আছে। বলা হচ্ছে, সরকারি হাসপাতালে গরিব মানুষ যায়, তাই সরকারি হাসপাতালে দেয়া করোনা টিকা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার আশংকা করছেন। আমি সকল গুজবের অবসান ঘটাতে চাই। আমি চাই মানুষ দেখুক ভ্যাকসিন নিলে কোনো ক্ষতি হয় না, এতে কোনো ঝুঁকি নেই। এটা আমাদের সুরক্ষা দেয়।

জিনিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার ওমানদুরার সরকারি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে তড়িঘড়ি তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে জিনিউজ জানায়, শুক্রবার সকালে হঠাৎই জ্ঞান হারান বিবেক। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। আইসিইউ তে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার ফের হার্ট অ্যাটাক হয়। অবশেষে এদিন ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, প্রখ্যাত পরিচালক কে বালাচান্দেরের হাত ধরে সিনেমাজগতে পথ চলা শুরু হয়েছিল বিবেকের। শুরুতে তামিল সিনেমায় বিভিন্ন ছোটো চরিত্রে দেখা যেত বিবেককে। নব্বইয়ের দশকের শেষে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন বিবেক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31