IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> বিনোদন >> ‘ভোট আসবে-যাবে, জীবন ফিরে আসবে না’

‘ভোট আসবে-যাবে, জীবন ফিরে আসবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেতার বাইরেও একজন রাজনীতিবিদ দেব। বিভিন্ন সময়েই তাকে দেখা গিয়েছে করোনা সচেতনতা নিয়ে বার্তা দিতে। আবার ভোটের মওসুমে সেই দেবকেই দেখা যায় হাজার হাজার জনসমাগম করে সভা করতে। তবে, রাজনীতির মঞ্চ থেকেও ব্যতিক্রমী দেবকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, ‘মাস্ক পরুন। ভোট আসবে-যাবে, জীবন ফিরে আসবে না।’ দেবের এই ব্যতিক্রমী স্বত্ত্বা আরও একবার ফুটে উঠল তার সোশ্যাল মিডিয়া পোস্টে।

করোনা আবহে মাস্ক পরা নিয়ে অভিনেতা দেব কটাক্ষ করলেন রাজনীতিবিদদের। বলে দিলেন, আমাদের দেশে একমাত্র নেতারাই পারেন ইচ্ছেমতো নিয়ম গড়তে এবং ভাঙতে। তার এই মজার অথচ, বুদ্ধিদীপ্ত টুইট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

ঠিক কী বলেছেন দেব? আসলে সদ্যই প্রকাশিত হয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবির টিজার। ভারতে ‘ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় তার অভিনয় দেখার জন্য মুখিয়ে ছিল তার অনুরাগীকূল। ১লা বৈশাখ প্রকাশিত হয়েছে ছবির টিজার। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। অনুরাগীদের ভালবাসা পেয়ে আপ্লুত দেব সোশ্যাল মিডিয়ায় পালটা পোস্টে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের এবং সংবাদমাধ্যমকে। সেই সঙ্গে যেন প্রচ্ছন্নভাবে খোঁচা দিয়েছেন রাজনীতিবিদদের।

নিজের পোস্টে অভিনেতা লিখছেন, ‘গোলন্দাজের টিজারকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সত্যিই আপ্লুত।’

এরপরই তৃণমূল সাংসদের সতর্কতা, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অকারণে বাইরে বেরোবেন না। বাইরে গেলেই মাস্ক পরুন। অবশ্য যদি আপনি কোনও রাজনৈতিক দলের নেতা না হন(আমাদের দেশে একমাত্র রাজনৈতিক নেতারাই ইচ্ছামতো নিয়ম ভাঙতে ও তৈরি করতে পারেন)।’

দেবের এই ব্যঙ্গোক্তি নিয়ে শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। প্রশ্ন উঠতে শুরু করেছে নিজে রাজনীতিবিদ হয়েও রাজনীতির সঙ্গে যুক্ত নেতানেত্রীদের কটাক্ষের কারণ কী? তাহলে কী করোনা পরিস্থিতিতে এভাবে ভোটের প্রচারে বিরক্ত অভিনেতা? বস্তুত এবারের নির্বাচনে তিনি নিজেও বহু সভা-সমাবেশে অংশ নিয়েছেন। তার সভায় মানুষের ভিড় একেবারে হুমড়ি দিয়ে পড়ে। যদিও প্রতিটি সভা থেকেই করোনা নিয়ে সতর্ক করতে দেখা গিয়েছে অভিনেতাকে। কিন্তু, রাজনৈতিক নেতাদের এই তির্যক খোঁচার কারণ কী? এখনও উত্তর খুঁজছে নেটদুনিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31