IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> বিনোদন >> যেসব কাজ করতে পারবেন না শাহরুখপুত্র

যেসব কাজ করতে পারবেন না শাহরুখপুত্র

ধূমকেতু নিউজ ডেস্ক : মুম্বাইয়ের প্রমোদতরীর মাদককাণ্ডে বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান খান। বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র জামিন পেলেও সেই নির্দেশের প্রতিলিপি এখনও দেয়নি বম্বে হাইকোর্ট। আজ শুক্রবার সেগুলো দেয়ার কথা রয়েছে আদালতের। সেগুলো পাওয়ার পরই কারাগার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দিতে পারবেন আরিয়ান।

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, কারামুক্ত হওয়ার পরও বেশ কয়েকটি কাজ করতে পারবেন না আরিয়ান। কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে।

বিদেশ ভ্রমণ- মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) দেয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবির নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যেই ঘুরতে যাওয়া- বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না শাহরুখের ছেলে। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি- জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন- জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবির। ফোনসহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদক মামলার তদন্তকারী সংস্থা।

এছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগীতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন শাহরুখের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বের হওয়ার প্রক্রিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31