IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ‘ইয়াং স্টার’ স্টুডিও অডিশনে ইয়েস কার্ড পেল ৮১ জন

‘ইয়াং স্টার’ স্টুডিও অডিশনে ইয়েস কার্ড পেল ৮১ জন

ধূমকেতু নিউজ ডেস্ক : তরুণদের নিয়ে সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো’র স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে ১৭ নভেম্বর।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণের জন্য সারাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগীরা আবেদন করেন। এরমধ্যে থেকে নিয়ম অনুযায়ী মোট ৫ হাজার প্রতিযোগীর গান রেজিষ্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তীতে এর বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই করে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য মোট ১৫০জনকে আমন্ত্রণ জানানো হয়।

নির্বাচিত ১৫০জন প্রতিযোগিকে নিয়ে রাজধানীর তেঁজগাও-এ অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় ১৫ নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগীরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন।

১৫০জন প্রতিযোগীর মধ্য থেকে স্টুডিও অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পেয়েছে মোট ৮১জন প্রতিযোগী। যারা পরবর্তীতে লড়বে পিয়ানো রাউন্ডে।

স্টুডিও অডিশন রাউন্ড থেকেই আগামী ২৩ নভেম্বর ‘ইয়াং স্টার’-এর টিভি সম্প্রচার শুরু হবে। সপ্তাহে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভি’তে প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

এই রিয়েলিটি শো-এর উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31