IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাপ-পুণ্য’

৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাপ-পুণ্য’

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিলো তারকাবহুল সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং। একটানা শুটিংয়ের মাধ্যমে সে বছরেই মাত্র এক মাসেই ক্যামেরা ক্লোজ করেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। চলতি বছরের জানুয়ারিতে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়, সেইসঙ্গে হয় প্রশংসিত। এরপর কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা পিছিয়ে যায়। অবশেষে পর্দায় আসতে চলেছে সিনেমাটি, এমনটাই জানান ‘মনপুরা’ খ্যাত নির্মাতা।

তিনি জানান, কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিয়েও পরে তা পেছাতে হয়েছে। এখন ছবিটি মুক্তি দেওয়ার জন্য একদম প্রস্তত রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২২-এ মুক্তি পাবে ‘পাপ-পুণ্য’।

গিয়াস উদ্দিন সেলিম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘ছবিটির সেন্সর হয়ে গিয়েছে অনেক আগেই। এরপর কয়েকবার মুক্তির পরিকল্পনা করলেও তা সম্ভব হয়নি। যেহেতু এটা ইমপ্রেস টেলিফিল্মের ছবি, তারা ৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে চাচ্ছেন। এখন আমরা সেভাবেই প্রস্ততি নিচ্ছি।
তিনি আরও বলেন, ‘‘স্বপ্নজাল’ এর পর অনেকদিন দর্শক আমার কাছ থেকে ছবি পায়নি, এখন তারা ‘পাপ-পুণ্য’ দেখতে পাবেন। আমি আগে যে দুটি ছবি বানিয়েছি, এ ছবিটি তার থেকে আলাদা। মানুষের মৌলিক তাড়না নিয়েই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে। ৭০ বছরের বাংলা ছবির ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি প্রযোজনা করেছেন, এজন্য ইমপ্রেস টেলিফিল্মকে সাধুবাদ জানাই। সব শ্রেণীর দর্শকের জন্যই আমার ছবি। ‘পাপ-পুণ্য’ও তেমনই একটি চলচ্চিত্র। আশা করি, কেউ নিরাশ হবেন না।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ আরও অনেকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31