IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> কী অপরাধে মীরাক্কেলের মীরের হাতে হাতকড়া?

কী অপরাধে মীরাক্কেলের মীরের হাতে হাতকড়া?

ধূমকেতু নিউজ ডেস্ক : আলোচনা-সমালোচনার মধ্যে থাকতেই যেন পছন্দ ভারতের টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’খ্যাত মীর আফসার আলীর।

সোশ্যাল মিডিয়ায় সে কথা স্বীকারও করেছেন মীর।

সম্প্রতি হাস্যরস মিলিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুক, টুইটারে।

নিজের নামকে জুড়ে দিয়ে তিনি ‘নব-মীর’ এবং ‘দশ-মীর’লিখেছেন। এতে অনেকেই তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে এসব সমালোচনা তার বেশ ভালোই লাগে বলেন জানা মীর।

এবার দেখা গেল মীরের হাতে হাতকড়া পরানো। ক্যামেরার দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে আছেন তিনি।

না, বাস্তবে কোনো অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয়নি। এটাও স্রেফ মজার ছলেই করেছেন মীর।

মূলত একাদশীর শুভেচ্ছা জানাতে এভাবেই আবির্ভূত হলেন মীর।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে হাতকড়া পড়া ছবি পোস্ট করে ক্যাপশনে মীর প্রশ্ন তুলেছেন, ‘আমি কি একা দোষী?’

এরপর লিখেছেন, ‘আচ্ছা সত্যি করে বলুন তো… আমি কি ‘একা দোষী’? আর কি কেউ অপরাধ করেনি?এই পেজের অনেক দর্শনার্থী caption’এর subtle humour’টা ধরতে পারবেন না এবং সম্পূর্ণ ভুলভাল কমেন্ট করবেন। আমার কিন্তু বেশ লাগে।’

মীরের এমন পোস্টের পর থেকে মন্তব্যের ঘর ভেসে যাচ্ছে ইতিবাচক-নেতিবাচক নানা বার্তায়। মাত্র ৯ ঘণ্টায় ২৪ হাজার লাইক জমা পড়েছে এতে।

মীরের মজাটা অবশ্য ধরতে পেরেছেন কেউ কেউ। একাদশীকে ‘একা দোষী লিখেছেন বলে ধারণা অনেকের।

এদিকে শুরু হয়েছে ‘মীরাক্কেল’র দশম আসর। এবারের শোতে চার বিচারকের আসনে নতুন চার মুখ দেখা গেছে। তারা হলেন – কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, রুদ্রনীল ঘোষ, সোহম চক্রবর্তী, পাওলি দাম ও সায়ন্তিকা। বিষয়টি নিয়ে শো শুরুর আগে থেকেই নানা সমালোচনা চলছে।
করোনার কারণে এবারের শোতে বাংলাদেশর কোনো প্রতিযোগী অংশ নিতে পারেনি। যে কারণে বাংলাদেশেও শোটি নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31