IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় অভিনেত্রীর ওপর হামলা

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় অভিনেত্রীর ওপর হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক দক্ষিণী অভিনেত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার মুম্বাইয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওই অভিনেত্রীর নাম মালভি মালহোত্রা। সোমবার রাতে ভরসোভা এলাকার একটি ক্যাফে থেকে বের হচ্ছিলেন মালভি মালহোত্রা। ওই সময় রাস্তায় আটকে একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় অভিনেত্রীর সামনে। গাড়ি থেকে নেমে আসা ব্যক্তির সঙ্গে কথা বলতে না চাইলে অভিনেত্রীর উপর ছুরি নিয়ে হামলে পড়েন করেন যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি। এরপরই তাকে পরপর আঘাত করা হয়। এ ঘটনায় ক্ষতবিক্ষত হয় অভিনেত্রীর শরীর।

জানা গেছে, মালভি মালহোত্রার সঙ্গে যোগেশকুমার মহীপাল সিংয়ের পরিচয় হয় বছরখানেক আগে। তারপর থেকে দুজনে কথা বলতে শুরু করেন। পরিচয়ের পর মালভিকে বিয়ের প্রস্তাব দেন যোগেশকুমার। যা ফিরিয়ে দেন অভিনেত্রী। এরপর থেকেই দুজনের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। অভিনেত্রীর দাবি, মহীপাল সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠলেও তিনি কিছুতেই ওই ব্যক্তিকে বিয়ে করতে রাজি হননি।
ওইদিন রাতে ক্যাফে থেকে বের হতেই মালভির সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায়। প্রকাশ্য রাস্তায় মালভিকে বিয়ের প্রস্তাব দিলে মহীপালের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন অভিনেত্রী। এরপরই মালভির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। ওই ঘটনার পরপরই মালভিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। সূত্র : জি নিউজ ও আনন্দবাজার পত্রিকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31