IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> বিনোদন >> লাইফস্টাইল >> শীতে কানের যত্নে কী করবেন?

শীতে কানের যত্নে কী করবেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতকাল আসলে অনেক সংক্রমণের সাথে কানের সংক্রমণের ঘটনাও ঘটতে পারে। এই সংক্রমণ কানে ব্যাকটিরিয়া বা ভাইরাস থেকে প্রদাহের কারণে হয়।

তবে এই সমস্যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়, য়ার অবহেলার কারণে প্রাপ্তবয়স্করাও এর কবলে পড়তে পারেন। গলা ব্যথা, ঠাণ্ডা লাগা বা অন্যান্য শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ার পরে মধ্য কানের প্রদাহ শুরু হয়।

সংক্রমণ মধ্যকর্ণে ছড়িয়ে পড়ে এবং কানের পর্দার পিছনে তরল জমা হয়।

বেশিরভাগ সময় যদিও এই সংক্রমণ নিজে থেকেই ঠিক হয়ে যায়, তবে অবস্থার তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভাল।

তবে অতিমারি কবলিত এই সময়ে প্রাণের সঙ্গে সঙ্গে কান বাঁচাতে হলে কিছু সতর্কতা মেনে চলা উচিৎ, যা সুরক্ষা দিবে কানকে।

দেখে নেওয়া যাক কোন কোন সতর্কতা রক্ষা করবে কানকে –

ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান ফুসফুসের সঙ্গেই রোগগ্রস্ত করে তোলে আপনার কানকেও। আর শীতকালে ধূমপান ডেকে আনতে পারে আরও নানা রোগ।

কানের ময়লা পরিষ্কার করতে হবে নিয়মিত। সারা দেহ নিয়ম করে পরিষ্কার করা হলেও কানের বিষয়টা বেশি সময় অবহেলিত থাকে। আর এই অভ্যাসই কানের অসুখ তৈরি করে।

ইয়ারফোন ব্যবহারে সতর্ক হন। এখন মোবাইলের সঙ্গে সঙ্গে হেডফোন বা ইয়ারফোন হয়ে উঠেছে আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আপনার শরীরে অন্যান্য সমস্যা তৈরি করার পাশাপাশি শ্রবণক্ষমতা এমনকি পুরোপুরি নষ্টও করে দিতে পারে।

শীতে কান ঢেকে চলাফেরা করুন। মাথা ঢেকে চলাফেরা করার অভ্যাস না থাকার ফলে ঠাণ্ডা হাওয়া বা বিভিন্ন ব্যাকটিরিয়া কানের মাধ্যমেও দেহের মধ্যে প্রবেশ করতে পারে।

অতিমারির সমস্যা এড়াতে বারবার হাত ধোয়া এখন প্রায় নিশ্বাস নেওয়ার মতো করেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এই অভ্যাস শীতকালে কানের অসুস্থতা এড়াতেও হতে পারে আপনার ভরসা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031