IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> এটিএম শামসুজ্জামান ও প্রবীর মিত্রের শেষ ইচ্ছা

এটিএম শামসুজ্জামান ও প্রবীর মিত্রের শেষ ইচ্ছা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের প্রিয় দুই মুখ প্রবীর মিত্র ও এটিএম শামসুজ্জামান। দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত।

রুপালী পর্দায় দুজনেই দাপুটে অভিনয় চালিয়ে গেছেন পাঁচ দশকের বেশি সময় ধরে।

বর্ষীয়ান এই দুই অভিনেতার মাঝে বন্ধুত্ব সেই ছাত্রজীবন থেকেই। এরপর একসঙ্গে অভিনয় করেছেন বহু চলচ্চিত্রে।

বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়া এই দুই কিংবদন্তির আর ছবিপাড়ায় যাওয়া হয় না।

তবে জানা গেছে, দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভোগার পর দুজনেই বেশ সুস্থ এখন। ফিরতে চাইছেন সিনেমায়।

জীবনের এই পড়ন্ত সময়ে দুজনেই জানালেন নিজেদের শেষ ইচ্ছার কথা।

এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান বলেছেন, এ টি এম শামসুজ্জামানের সর্বশেষ ইচ্ছা, মনের মতো একটি গল্প লিখবেন। সেই গল্প দিয়ে নিজেই নির্মাণ করবেন সিনেমা। শিগগিরই তিনি চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন।

তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে অভিনয় করতে চাচ্ছেন এটিএম শামসুজ্জামান। কোনো নির্মাতা যদি বাসা থেকে নিজ দায়িত্বে নিয়ে যান এবং যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেন, তাহলে তিনি অভিনয় করবেন।

এদিকে আর্থ্রাইটিজে আক্রান্ত প্রবীর মিত্র সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন করোনায়। করোনামুক্ত হয়ে এখন বেশ সুস্থ এই প্রবীণ অভিনেতা। এটিএম শামসুজ্জামানের মতো তিনিও ফিরতে চান অভিনয়ে। ফের একবার ক্যামেরার সামনে দাঁড়াতে চাওয়াই নাকি প্রবীর মিত্রের শেষ ইচ্ছা।

এ বিষয়ে প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন বলেন ‘বাবা অভিনয়ের জন্য ছটফট করছেন। এখন একটু আধটু হাঁটতে পারেন। তবে বাইরে ঘুরাফেরার মতো পরিস্থিতি হয়নি। তাই যদি কোনো নির্মাতা চান, তাহলে আমাদের বাসায় এসে স্বল্প পরিসরে কাজ করতে পারবেন। হয়তো বাবার অভিনয়ের শেষ ইচ্ছাটা পূরণ হবে।’

পরিচালক এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন প্রবীর মিত্র। এরপর প্রায় ৪০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আর এ টি এম শামসুজ্জামান ১৯৬১ সালে ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এরপর অগণিত ছবি ও নাটকে অভিনয় করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31