IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> লাইভে আসছেন সাকিব, বেছে নেবেন ১০ ভাগ্যবান ভক্তকে

লাইভে আসছেন সাকিব, বেছে নেবেন ১০ ভাগ্যবান ভক্তকে

ধূমকেতু নিউজ ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। গতকাল থেকে তিনি মুক্ত। সাকিবের মুক্তির পর সতীর্থরা তাকে অভিনন্দনে ভাসিয়েছেন।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সতীর্থদের আবেগী পোস্ট ঢেউ তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যুক্তরাষ্ট্রের আকাশে সাকিবের স্ত্রী আতশবাজি পুড়িয়ে সাকিবের মুক্তি দিনকে উদযাপন করেছেন। একটু দেরি করে হলেও ফেসবুকে এক পোস্টে মুক্তির আনন্দ প্রকাশ করেছেন সাকিব আল হাসান নিজেও।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’- স্লোগান মনে নিয়ে, আবারও ফিরছি ২২ গজে। এতদিন কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতেও সঙ্গে থাকবেন তো?’

এবার সাকিব তার ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন। তিনি জানালেন শিগগিরই নিজের ইউটউব চ্যানেলে লাইভে আসবেন।

শুধু তাই নয়, সেই লাইভে ১০জন ভক্তের করা প্রশ্নের জবাবও দেবেন তিনি। এখন দেখার বিষয় সেই ১০ ভাগ্যবান ভক্ত কারা হতে পারে আর তাদের কোন কোন প্রশ্নের জবাব নিয়ে লাইভে হাজির হন সাকিব।

এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত লিখেছেন সাকিব।

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার প্রতি সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেখে আমি অভিভূত। তাই, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইউটিউব লাইভ সেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি। যদি প্রশ্ন করতে চান আমাকে, দেরি না করে কমেন্টবক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নটি। কমেন্ট থেকে বাছাই করে ১০ জন কমেন্টকারীর প্রশ্নের উত্তর দেব আমি।’

এরপর কোন বিষয়ে প্রশ্ন করলে ভালো হয়; ভক্তদের সেই ইঙ্গিতও দিলেন সাকিব।

বিশ্বসেরা এই অলরাউন্ডার লেখেন, ‘এই মুহূর্তে আমি শুধুই ক্রিকেটের মাঠে ফিরে আপনাদের প্রত্যাশা কীভাবে পূরণ করব সেটা নিয়ে ভাবছি ।’

পোস্টের কমেন্টবক্সে নিজের ইউটিউব চ্যানেলের লিংকটি দিয়ে দেন।

সাকিবের এমন পোস্টের পরই কমেন্টবক্সে হুমড়ি খেয়ে পড়ে ভক্ত-অনুরাগীরা। ইতিমধ্যে ১৪ হাজারের বেশি কমেন্ট জমা পড়েছে গেছে।

সেখানে অগণিত প্রশ্ন ছুড়ছেন দেশেরক্রিকেটপ্রেমীরা। অবশ্য অনেকেই লিখছেন, প্রশ্নের দরকার নেই, আপনি মাঠে ফিরছেন, এটাই তো স্বস্তি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31