IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> জীবনের না বলা কিছু কথা প্রধানমন্ত্রীকে বলে মরতে চান লক্ষ্মী রানী

জীবনের না বলা কিছু কথা প্রধানমন্ত্রীকে বলে মরতে চান লক্ষ্মী রানী

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : জীবনের শেষ প্রান্তে এসে শুধু একটিবার প্রধানমন্ত্রীর সাথে ভিডিওকলে কথা বলতে চান রাজশাহীর ১০৪ বছরের বৃদ্ধা লক্ষ্মী রানী কবিরাজ। শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণেই বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ভয়াবহ রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন দশরথ চন্দ্র কবিরাজের পরিবার। কারণ হিসেবে বলেছেন যে তারা আওয়ামী লীগ করতেন তাই তাদের উপর এত ভয়াবহ নির্যাতন হয়েছে।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের ঝালুকা গ্রামের দশরথ চন্দ্র কবিরাজ। তাকে সবাই দশরথ মাস্টার নামেই চেনেন। মুক্তিযুদ্ধকালীন এলাকায় সংগঠকের কাজ করেছেন তিনি। তার এক ছেলেও মুক্তিযুদ্ধে অংশ নেন। দশরথ মাস্টার বেঁচে নেই এখন। কিন্তু বেঁচে আছেন তার ১০৪ বছর বয়সী স্ত্রী লক্ষ্মী রানী কবিরাজ। জীবন সায়াহ্নে এসে তিনি একবারের জন্য হলেও ভিডিওকলে কথা বলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার জানান, দশরথ মাস্টারের পরিবার বিএনপি-জামায়াত জোট সরকারের আলমে ২০০০ এবং ২০০১ সালে ভয়াবহ নির্যাতনের শিকার হয় দশরথ মাস্টারের পুরো পরিবার, আমি সুনেছি ২০০২ তৎকালীন বিরধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনা। সেই সময়ে নির্যাতিত অন্য পরিবারগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান দশরথ মাস্টারের পরিবার।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়লে বিষয়টি অবশ্যই তিনি ১০৪ বছর বয়সী নির্যাতিত বৃদ্ধা লক্ষ্মী রানীর সাথে যোগাযোগ করবে তিনি। বঙ্গবন্ধুর আদর্শের আজন্ম সৈনিক ছিলেন দশরথ মাস্টার, জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের একনিষ্ঠ সহচর ছিলেন দশরথ মাস্টার। শুধু রাজনৈতিক প্রতিহিংসায় নৃশংস নির্যাতনের শিকার হয়ে ২০০৬ সালের ১৩ আগস্ট অনেকটাই বিনা চিকিৎসায় এবং অবহেলিত ভাবে মারা যান দশরথ মাস্টার। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনৈতি করার কারণে ২০০০ এবং ২০০১ সালে দুই দফায় তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী। লুট করা হয় বাড়ির সোনা দানা পুকুরের লাক্ষ লাক্ষ টাকার মাছ। কেটে সাবাড় করা হয় বাগানের শত শত গাছ। দশরথ মাস্টারের পরিবারের ওপর চালিত ভয়াবহ নির্যাতনের খবর ওই সময়ে পত্র-পত্রিকায় প্রকাশ হয়। দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকারের বিরোধী দলের নেত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে নির্যাতিত অন্য পরিবারগুলোর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। প্রধানমন্ত্রী কিছু আর্থিক সহায়তাও করে ছিলেন এবং তিনি বলেছিলেন যদি কখনো আমার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে আপনার পরিবার থেকে যে কেউ আমার সাথে যোগাযোগ করবেন। জীবনের শেষ প্রান্তে এসে শুধু একটিবার প্রধানমন্ত্রীর সাথে ভিডিওকলে কথা বলতে চান ১০৪ বছর বয়সী বৃদ্ধা লক্ষ্মী রানী। প্রধানমন্ত্রী ভিডিওকলে আমার সাথে যদি অনুগ্রহ করে একটাবার আমার সাথে কথা বলতো তাহলেও আমি মরলেও শান্তি পেতাম। হয়ত আমি যে কোন মূহূর্তে মরে যেতে পারি, আমি মরে গেলে আমার জীবনের ইচ্ছা অপুণ্য থেকেই যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031