IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> বাঘায় মসজিদ-মাজারের সোন্দর্য নষ্ট করছে অবৈধ স্থাপনা

বাঘায় মসজিদ-মাজারের সোন্দর্য নষ্ট করছে অবৈধ স্থাপনা

ধূমকেতু প্রতিবেদক, নূরুজ্জামান, বাঘা : দেশের বিভিন্ন স্থানে জনদুর্ভোগ দুর করতে সরকারি জায়গায় গড়ে উঠে অবৈধ স্থাপনা। তবে রাজশাহীর বাঘা উপজেলার চিত্র একটু ভিন্ন। এখানে মাজার শরীফের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠেছে প্রায় দুই শতাধিক দোকান (স্থাপনা)।

এর ফলে একদিকে যেমন প্রধান পাকা রাস্তা থেকে ৫শ’ বছরের ঐতিহাসিক শাহী মসজিদ, মাজার, দিঘী ও জাদুঘর দেখা যাচ্ছে না। অন্যদিকে ভুগান্তির শিকার হচ্ছেন হাজার-হাজার দর্শনার্থীরা। সম্প্রতি এসব স্থাপনা সরিয়ে ফেলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও অদ্যাবধি তা কার্যকর হয়নি। ফলে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় লোকজন জানান, আমাদের দেশে অন্যের জায়গায় অন্যায় ভাবে স্থাপনা গড়ে তোলার প্রবণতা অত্যন্ত প্রবল। এই “অন্য’’ যদি হয় রাষ্ট্র বা সরকারি কোনো খাস জমি কিংবা ফুটপাত তাহলে তো অবৈধ স্থাপনা গড়ে তোলার হিড়িক পড়ে যায়। কোন-কোন ক্ষেত্রে হাট-বাজার এলাকায় খাস জমিতে অবৈধভাবে দোকানপাট, এমনকি পাকা মার্কেটও গড়ে তোলা হয় রাতারাতি। তার পরে প্রশাসনের টনক নড়ে।

তবে বাঘা উপজেলার চিত্র অনেকটা ভিন্ন। এখানে গত একবছর ধরে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা দোকান পাট নির্মাণ করা হয়েছে দেশীয় পঞ্চাশ টাকার নোটে ছাপানো মুঘল আমলের ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ এলাকায়। এর ফলে একদিকে যেমন রাজশাহী-ঈশ্বরদী গামী পাকা রাস্তা থেকে মসজিদ-সহ হযরত শাহদৌলা (রা:) মাজার, দিঘী ও পরবর্তী সময়ে নির্মিত জাদুঘর দেখা যাচ্ছে না। অন্যদিকে প্রতিনিয়ত নানা বিড়ম্বনা এবং হয়রানির শিকার হচ্ছেন দুর-দুরান্ত থেকে বনভোজন করতে আসা-সহ ভ্রমন পিপাসু দর্শনার্থীরা।

এ বিষয়ে বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক বলেন, মাজার এবং মসজিদ এলাকার জমির অথরাইজ মাজার কর্তৃপক্ষ। এই কমিটিতে যদিও আমি আছি,তবে আমার উপরে রয়েছেন এডিসি রেভিনিউ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার চাওয়া,এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার পাশা-পাশি তাদের আলাদা কোন স্থানে পূর্নবাসন করা হউক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ এলাকা থেকে সকল অবৈধ স্থাপনা (ব্যবসা প্রতিষ্ঠান) সরিয়ে ফেলার জন্য প্রায় একমাস পূর্বে মাইকিং করিয়ে ছিলাম। মাঝখানে আড়ানী পৌর নির্বাচন এবং মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই নিয়ে ব্যস্থ থাকায় সময় কালক্ষেপন হয়েছে। আতি দ্রæত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31