IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> খেলনা ইউপির ভোট কারচুপির অভিযোগ তদন্ত শুরু করেছে ইসি’র টিম

খেলনা ইউপির ভোট কারচুপির অভিযোগ তদন্ত শুরু করেছে ইসি’র টিম

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটের খেলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের তদন্ত দল।

বুধবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল কেন্দ্র দুটিতে ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রার্থী ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সাক্ষাৎকার গ্রহণ করে। ধামইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা থেকে খেলনা ইউনিয়নের ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণকারী কর্মকর্তা, দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্য, অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী, প্রার্থীদের পোলিং এজেন্টসহ নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করেন তদন্তকারী কর্মকর্তারা।

প্রথম দিনের তদন্ত শেষে বিকেল ৪টার দিকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তদন্ত দলের প্রধান রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোটে অনিয়মের বিষয়ে তদন্ত চলছে। আজকে সংশ্লিষ্ট সকল পক্ষের লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়েছে। খুব শিঘ্রই তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, তদন্ত দলের আরেক সদস্য ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রাকিবুল হুদা প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর খেলনা ইউনিয়নসহ ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোট শেষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক নিয়ে আলহিল মাহমুদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন ওই ইউনিয়নের ভগবানপুর ও দেবীপুর কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ করেন।

ওই অভিযোগে বলা হয়, মৃত ও বিদেশী অবস্থানকারী ব্যক্তিদের ভোটও পড়েছে। দুটি কেন্দ্রের মধ্যে ভগবানপুর কেন্দ্রে ভোট পড়েছে ৯৯ দশমিক ১৬ শতাংশ। বাতিল ভোট দেখানো হয়েছে মাত্র ১১টি। যেখানে তালিকায় থাকা মৃত ভোটারের সংখ্যা ২৬জন এবং বিদেশে অবস্থানকারী ভোটার রয়েছেন ৮জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31