ধূমকেতু প্রতিবেদক, তানোর : আগামী ৭ ফেব্রুয়ারী রাজশাহীর তানোরে সরনজাই ইউপি নির্বাচনকে ঘিরে আ’ লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরনজাই উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সরনজাই ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল হক মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তানোর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কর্নধর শরিফ খান।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ভোটারগন।
উক্ত বর্ধিত সভায় সরনজাই ইউপিতে নৌকা প্রতিকের প্রার্থী না থাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তানোর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে আগামী ৭ ফেব্রুয়ারী নির্বাচনে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে উপস্থিত থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মোটরসাইকেল প্রতিকে ভোট প্রার্থনার জন্য উদার্থ আহ্বান জানান তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১১নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপির মধ্য ৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ইউপিতে ঋণ খেলাপীর অভিযোগে নৌকার প্রার্থীর প্রার্থীতাকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন ভোট গ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন।
আদালরের রায়ে নৌকার প্রার্থীর আব্দুল মালেকের প্রার্থীতা বাতিল হওয়ায় নৌকার প্রতিক ছাড়াই সরনজাই ইউপিতে ৭ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।


