IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১০ ফেব্রুয়ারি ভোট গ্রহণের মধ্যদিয়ে শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এদিন নির্বাচনী তফসিল অনুযায়ী আটটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে আগামীকাল সোমবার ইউপি নির্বাচনের সপ্তম ধাপে ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের ২০ জেলার ২৪টি উপজেলায় এইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

গত ৪ জানুয়ারি অষ্টম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ১৬ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিলো ১৭ জানুয়ারি।

নির্বাচনে আপিল দায়ের শেষ হয়েছে ২০ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২৪ জানুয়ারি এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে গত ২৫ জানুয়ারি।

অষ্টম ধাপের এই নির্বাচনের সবগুলো ইউপিতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

আগামী ১০ ফেব্রুয়ারি যেসব ইউনিয়ন পরিষদ ভোট হবে, সেগুলো হলো: কেরানীগঞ্জের তারানগর, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ও নলচিঁড়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, সুবর্ণচর উপজেলার চর জব্বর ও চর জুবলি, ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর এবং ভোলার লালমোহন উপজেলার বদরপুর।

এদিকে গত ২৯ ডিসেম্বর সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিলো। এই নির্বাচনে ১৩৮টি ইউপির মধ্যে ৯টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। আর বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

সপ্তম ধাপের ইউপিতে ৭১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ১১ জন চেয়ারম্যান পদে, ১৩ জন সংরক্ষিত নারী সদস্য পদে এবং ৪৭ জন সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই ধাপের ইউপিতে ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৭৬ জন চেয়ারম্যান পদে, এক হাজার ২৩৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে এবং চার হাজার ৬২ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ভোটকেন্দ্র ১ হাকার ৩৫০টি এবং ভোটকক্ষ ৭ হাজার ৮৫টি।

অন্যদিকে চলমান ইউপি নির্বাচনে এ পর্যন্ত ছয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজারটি, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬টি, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি, ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৬টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আগামীকাল ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং অষ্টম ধাপে আগামী ১০ ফেব্রুয়ারি আটটি ইউনিয়ন পরিষদের ভোট নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31