IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> সার্চ কমিটির কাছে নাম দেবে না বিএনপি : ফখরুল

সার্চ কমিটির কাছে নাম দেবে না বিএনপি : ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির কাছে বিএনপি কোনো নাম দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসী হামলায় আহত নাটোরের গুরুদাসপুরের বিএনপির নেতা আবদুল আজিজকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।

বিএনপি নাম চাওয়ার প্রস্তাবে সাড়া দেবে কি না- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপির কাছে এগুলোর কোনো মূল্য নেই, অর্থহীন। আর নাম দেয়ার তো প্রশ্নই উঠতে পারে না। আমরা গতবারের এবং আগেরবারের অভিজ্ঞতা থেকে দেখেছি- কোনো লাভ হয় না। কারণ সরকারের পছন্দনীয় কমিশনই তারা করবে।

অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে যে কমিশন গঠিত হবে তাদের নেতৃত্বেই আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই নির্বাচন হবে না। কারণ জনগণ তাতে অংশ নেবে না।

সার্চ কমিটি নিয়েই প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটির মধ্যে বেশির ভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে একজন আছেন। যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এ ধরনের সার্চ কমিটি যে তারা করবে তা আমরা জানি।

সার্চ কমিটি গঠনের মাধ্যমে সরকার মূলত প্রতারণা করেছে অভিযোগ করে তিনি বলেন, দেখানো হচ্ছে, দেখো আমরা সুন্দরভাবে করছি। সবার কাছে থেকে মতামত নিচ্ছি। শেষ পর্যন্ত দেখা যাবে যে হুদার মতো লোকজনকেই তারা করবে।

ফখরুল বলেন, কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর ওপর সরকারি নিপীড়ন বেড়েছে। আপনারা দেখেন, কয়েকটা পর পর ঘটনা ঘটেছে। পত্রিকার খবরগুলো লক্ষ্য করলে দেখবেন। গণতান্ত্রিক সমস্ত স্পেস গুলোকে তারা ধবংস করে দিচ্ছে। একটা মিটিং করতে দেয় না। গতকাল আমাদের নয়া পল্টনের অফিসের সামনে আমাদের ছাত্র দলের উত্তরের ছেলেরা একটা সভা করতে গিয়েছিলো। সেখানে জয়গা পর্যন্ত দেয়া হয়নি। কোনো স্পেস দেয়া হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে মিয়ানমারের সেনা শাসিত সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চরিত্র একটাই। বাংলাদেশ সরকারের যে চরিত্র, মিয়ানমার সরকারের একই চরিত্র। ওরা মিলিটারি ক্ষমতা জান্তা নিয়েছে। মিলিটারি জান্তার সাথে এদের কোনো পার্থক্য নেই। এরা (সরকার) জনগণকে বন্দুকের নল দিয়ে দমিয়ে রাখছে এবং মানুষের আশা-আকাংখাকে ধ্বংস করে দিচ্ছে।

গুমের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এটা হাস্যকর শুধু নয়, অত্যন্ত দু:খজনক। আমি আজকে পররাষ্ট্রমন্ত্রীকে সকলের সামনে জিজ্ঞাসা করতে চাই যে, কারা কারা ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে তাদের নামগুলো প্রকাশ করুন। যারা গুম হয়েছে তাদের মধ্যে কারা কারা গেছে। তাহলে আমরা মনে করবো যে, আপনারা জানেন যে, ভুমধ্যসাগরে আপনারা কাদেরকে কাদেরকে সমাধি করেছেন, আপনারা সেগুলো জানতেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31