IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের ১১ নেতাকর্মীর পদত্যাগ

ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের ১১ নেতাকর্মীর পদত্যাগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ছাত্র অধিকার পরিষদের নিপীড়িত ও ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে গত ১লা জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে সদ্য কমিটির সাধারণ সম্পাদকসহ ১১ জন নেতাকর্মী দলীয় স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেছেন।

গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদ’র সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অভি’র কাছে লিখিত এ পদত্যাগপত্র পাঠিয়েছে উপজেলা নের্তৃবৃ‌ন্দের কা‌ছে জমা দেয়া হয়।

রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক নাঈম হাসান ঈমন সকালে তার ফেসবুক আইডিতে এ পদত্যাগের কথা স্বীকার করেন স্ট‌্যাটাস দেয়।

পদত্যাগ করা অনেক নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, র্দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের আদর্শকে ধারন করে ছাত্র অধিকার পরিষদ কর্মসূচি পালন করতে গিয়ে আমরা নেতা কর্মীরা জুলুম ও হুমকির শিকার হয়েছি। আমরা নেতা কর্মীরা এক সাথে আন্দোলন ও সংগ্রামে মাঠে রয়েছি। অথচ ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করে ছাত্রঅধিকার পরিষদের গত ১লা জানুয়ারি ৩৭ সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে তাতে আমরা হতবাক। আমরা এই কমিটি মানি না আমরা ত্যাগিদের দিয়ে নতুন কমিটি চাই।

সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে যারা পদত্যাগ করলেন তারা হলেন, সাধারণ সম্পাদক নাঈম হাসান ঈমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা, সহ সাংগঠনিক সম্পাদক কাওসার খান সাগর, মুন্না হাওলাদার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম হৃদয়, সহ প্রচার সম্পাদক শিহাব, দপ্তর সম্পাদক মশিউর রহমান, সহ দপ্তর সম্পাদক শামীম হাওলাদার দীপু, শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহিন খান রোমান, সদস্য শামীম আহম্মেদ মেজবা, নাজমুল।

এ বিষয়ে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফয়সালকে একাধিক সময়ে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

পরে জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অভির কাছে জানতে চাইলে বলেন, যারা পদত্যাগ করেছে তারা সবাই সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়ার আগেই তারা সিদ্ধান্ত জানতে পেরে নিজেরা পদত্যাগ করেছে। আমরা এ বিষয়ে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31