IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে
Home >> রাজনীতি >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> ‘ডিসেম্বর থেকে ধাপে ধাপে পৌর নির্বাচন’

‘ডিসেম্বর থেকে ধাপে ধাপে পৌর নির্বাচন’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, এবার ধাপে ধাপে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সিইসি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫টি পৌরসভা দিয়ে ভোট শুরু হবে। মোট ৫ ধাপে মে মাসের মধ্যে পৌরসভায় ভোট সম্পন্ন হতে পারে। এছাড়া সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

সিইসি বলেন, ‘আজকের সভায় স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো ডিউ হয়েছে সেই নির্বাচনগুলো পরিচালনা করা, সেগুলোর সিডিউল তৈরি করা এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে আমাদের করনীয় কাজগুলো ঠিক করেছি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, ওই নির্বাচনগুলো আমরা ডিসেম্বরের শেষের দিকে করে ফেলব। সে রকম প্রস্তুতি আছে। পৌরসভা নির্বাচন যেগুলো হবে সেগুলো ইভিএমে হবে। আর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচন যেগুলো আছে সেগুলোও করে ফেলবো। তবে এগুলোর সবগুলোতে ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক ইভিএমে করা যেতে পারে। পৌরসভা নির্বাচন করার পরে যদি সক্ষমতা হয় তাহলে হয়তো কিছু করবো।’

তিনি বলেন, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ যেগুলোর সময় হবে। সেগুলোর নির্বাচন করা হবে। এই সময়ে পৌরসভা হবে ২০ থেকে ২৫টা। মে মাসের মধ্যে পৌরসভা নির্বাচন সম্পন্ন করা যাবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধাপে ধাপে হওয়াই ভালো। তবে এখনো সিদ্ধান্ত হয়নি। পাঁচ ধাপে সম্পন্ন হতে পারে। এটা ঠিক না, আমার অনুমান।’

বিভিন্ন সময়ে বিভিন্ন পৌরসভায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তাই ধাপে ধাপে নির্বাচন করতে হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণের সাথে এটা সম্পর্কিত এটা হলো এক নম্বর। আর দ্বিতীয় হলো একই সাথে অনেকগুলো থাকলেও যেহেতু পৌরসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে করা হবে। তাই ইভিএমে যে লজিস্টিক সাপোর্ট, জনবল সবকিছুকে বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কয় ধাপে হবে সেটি এখনো ঠিক হয়নি। নীতিগতভাবে ইভিএমের মাধ্যমে পৌরসভা ভোট করার সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, আমরা চাচ্ছি পৌরসভা নির্বাচন ইভিএমে হোক। সুতরাং আমাদের ইভিএমে ক্যাপাসিটি দেখতে হবে। কতগুলো পৌরসভায় নিতে পারবে সেটিও দেখতে হবে।

দেশের মোট ৩২৯টি পৌরসভার মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। তখন ২০টি দল ভোটে অংশ নেয়।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930