IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা

রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, হাবিবুর রহমান বাবু, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম ও আলিমুল হাসান সজল।

সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আজকের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আমরা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবো। এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বাংলাদেশ-ভারত মৈত্রী অনুষ্ঠানে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি, তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ডাবলু সরকার বলেন, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ি যা যা করা দরকার সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে। আওয়ামী লীগে অপরাজনীতির কোন সুযোগ নেই। আগামী সকল সম্মেলনে বিতর্কিত কোন ব্যক্তি, অসামাজিক কার্যকলাপে কোন ব্যক্তি ও দল থেকে বহিষ্কৃত কোন কর্মী দলের কোন পর্যায়ের নেতৃত্বে আসার কোন সুযোগ দেওয়া হবে না।

বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বর্তমান বাস্তব প্রেক্ষাপটে জাতীয় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি যেভাবে সম্মেলন করার পরিকল্পনা করেছেন তা বাস্তব সম্মত। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ি সম্মেলন করতে হবে।

সভার সিদ্ধান্তসমূহ :

মতিহার থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ২৩/০২/২০২২ খ্রিঃ, রাজপাড়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০২/০৩/২০২২ খ্রিঃ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০৪/০৩/২০২২ খ্রিঃ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০৬/০৩/২০২২ খ্রিঃ, শাহ্মখদুম থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ০৮/০৩/২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি।

আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য নিঘাত পারভীন, জহির উদ্দিন তেতু, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান।

এছাড়াও ইসমাইল হোসেন, বাদশা শেখ, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহমদ, কে এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31