ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে সম্মেলনে সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা কমিটির সভাপতি রেজাউল করিম।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা কমিটির ভারপাপ্ত সভাপতি ও নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সালাম।
জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিকলীগ বগুড়া জেলা কমিটির সহ সভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।
সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ নেতা আলতাফ হোসেন, মিজানূর রহমান, তোজাম্মেল হোসেন, জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে রেজাউল করিমকে সভাপতি, আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক ও ফারুক হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা কমিটি গঠন করা হয়।


