IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা ভাবেন : খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা ভাবেন : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, খাদ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের ধানের বীজ সংরক্ষণেও পারিবারিক সাইলো ভূমিকা রাখবে। দেশের প্রতিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবে বলে তিনি জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের খাদ্য যোগান দিতে হচ্ছে। উৎপাদন করেই আমরা চাল খাই। আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে। দেশের এক ইঞ্চি জমিও যাতে চাষের বাইরে না থাকে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিতে সেচ ও সারের জন্য প্রণোদণা দিচ্ছেন। এসময় শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা ভাবেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে হাউজহোল্ড সাইলো বিতরণ ও সেচ লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি দলের নেতারা করোনার টিকা নিয়ে মিথ্যাচার করেছিল। তারা অনেকেই লুকিয়ে টিকা নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি প্রত্যেক ওয়ার্ডে ক্রাস কর্মসূচির আওতায় গণটিকা দেওয়া হবে। নওগাঁ জেলায় সাড়ে তিন লাখ টিকা দেওয়া হবে। এসময় তিনি সকলকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহŸান জানান।

তিনি আরও বলেন, কৃষকরা ধানের নায্যমূল্য পাচ্ছেন, কৃষকদের ভিত শক্ত হচ্ছে। করোনাকালে দেশে খাদ্য সংকট হয়নি। কেউ না খেয়ে মারা যায়নি বলেও যোগ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটোয়ারি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বক্তব্য রাখেন।

এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, খাদ্য নিয়ন্ত্রক রতন কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগে ২৩ জেলার ৫৫টি উপজেলায় সর্বমোট ৩ লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হবে। নওগাঁ জেলায় মোট ২৮ হাজার সাইলো বিতরণ করা হবে এর মধ্যে পোরশা উপজেলায় এ কর্মসূচির আওতায় ৬ হাজার পিস পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে। দূর্যোগকালে প্রতিটি পারিবারিক সাইলাতে ৪০ কেজি ধান অথবা ৫৬ কেজি চাল অথবা ৭০ লিটার পানি সংরক্ষণ করা যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

পরে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি সরাইগাছি মোড়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নবনির্বাচিত ছয় ইউনিয়নের চেয়ারম্যানদের সংবর্দ্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন, পোরশা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এনামুল হক, ফজলুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আনিছুর রহমান, বজলুর রহমান ও হারুন অর রশিদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31