IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না’

‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল— ১০ টাকায় চাল খাওয়াবে। বিনাপয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো— ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।’

ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কৃষক সফিউদ্দিন একটা প্রতীক, সিম্বল। বর্তমানের ভোটারবিহীন, ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের বিরুদ্ধে সফিউদ্দিনের আত্মহত্যা একটা প্রতীকী আত্মহনন। সফিউদ্দিনের আত্মহননের মধ্য দিয়ে দেশের আত্মার আত্মহনন হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে তারা যে ত্রাশের রাজত্ব কায়েম করেছে, তারা যে লুটপাটতন্ত্র কায়েম করেছে, ফলে যে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছে কৃষক শফিউদ্দিনের আতহত্যার তারই প্রতিবাদ।

মির্জা ফখরুল বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। সবাই এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।

প্রতিবাদসভায় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31