ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি জামায়াত দেশটাকে দূর্নীতির ঘাটি বানিয়েছে, নাটোরে বাংলা ভাই তৈরি করেছেন, যদি তোমার সততা, নিষ্টা, শ্রম থাকে তাহলে অনেক দূরে যাওয়া যাই কোন গ্রামে কোন স্থানে জন্ম তাতে কিছু যাই আসেনা, সিংড়ার ৩৮ বছরের পরাজয়ের গ্লাণি ছিল শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলো আপনার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, আর আমার জয়ের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলো সিংড়া ছাত্রলীগ।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু একজন গুণাদর্শি রাষ্ট নায়ক ছিলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন।
প্রতিমন্ত্রী রোববার দুপুর ১টায় সিংড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এইসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল -নাহিয়ান খান জয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক নাজির আহমেদ, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।
দ্বিতিয় অধিবেশনে, সজিব ইসলাম জুয়েলকে সভাপতি, হারুন বাশারকে সাধারণ সম্পাদক ও শিমুল পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি, ফয়সাল ইসলাম ফারুককে সভাপতি, আবু সাইদ সাজুকে সাধারণ সম্পাদক ও সাব্বির মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি, দীপ্ত জ্যোতি ঘোষকে সভাপতি, সোহেল রানা মিতুলকে সাধারণ সম্পাদক করে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া মাসুম আলীকে ভিপি, রেখা খাতুনকে প্রো-ভিপি, উম্মে আমারা ইসলাম সুখিকে জিএস ও নাইম ইসলামকে এজিএস ঘোষণা করে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়।


