ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে ভাটরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আল-হেলালের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা সুশান্ত কুমার সরকার শান্ত, বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার ও বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মজিদ মাসুদ, আব্দুল হাকিম, আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক তারেক রহমান ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
ভাটরা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শাহ আল-হেলালকে সভাপতি, শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আবুল বাশার বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


