IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রাণীনগর বিএনপির কমিটির ২১ সদস্যের পদত্যাগের আবেদন

রাণীনগর বিএনপির কমিটির ২১ সদস্যের পদত্যাগের আবেদন

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ২১জন সদস্য পদত্যাগের আবেদন করেছেন। কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলে উপজেলা কমিটি ও জেলা কমিটির নিকট এই পদত্যাগের আবেদন দেয়া হয়।

লিখিত আবেদন সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ৩০ অক্টোবর একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিরোধের কারনে সেই কমিটি কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এর পর হঠাৎ করেই চলতি মাসের ৫ তারিখে আগের কমিটি বহাল রেখে অনিয়মতান্ত্রিকভাবে ২৮ সদস্য বিশিষ্ঠ আরেকটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে কোনরুপ আলোচনা না করেই উপজেলার কতিপয় নেতৃবৃন্দ নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করেছেন বলে আবেদনে দাবি করা হয়েছে। আবেদনে বলা হয় গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ড ও দলকে ধ্বংস করার প্রতিবাদে কমিটি থেকে পদত্যাগ করছি। পাশাপাশি অত্র ইউনিয়ন বিএনপিকে গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সদ্য অনুমোদিত নতুন আহŸায়ক কমিটি বিলুপ্ত করে তৃনমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি উপহার দেয়ার আহ্বান জানানো হয়। তাছাড়া যেকোন উদ্ভুত পরিস্থিতির জন্য উপজেলা বিএনপি দায়ী থাকবে বলে ২১জন স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে।

এব্যাপারে ওই কমিটির অন্যতম সদস্য রেজাবুল হক জানান, আগের কমিটি বহাল রেখে আরেকটি কমিটি হতে পারেনা। উপজেলার কতিপয় নেতৃবৃন্দ কোন নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা না করে তাদের পছন্দের লোকজন দিয়ে কমিটি অনুমোদন দিয়েছে।

এই কমিটি গঠনতন্ত্রবিরোধী জানিয়ে তিনি বলেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কখনো ইউনিয়ন কমিটির আহŸায়ক হতে পারেনা। কিন্তু বর্তমান আহŸায়ক বিকাশ চন্দ্র তিনি উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য রয়েছেন। গঠণতন্ত্রবিরোধী কমিটির প্রতিবাদে এবং নতুন করে তৃনমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবিতে উপজেলা ও সোমবার নওগাঁ জেলা কমিটি বরাবর আমরা ২১জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছি।

পদত্যাগের আবেদন পেয়েছি জানিয়ে রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান বলেন, আগামী শুক্রবার বিষয়টি নিয়ে আমরা মিটিং আহ্বান করেছি। ওই মিটিংয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31