IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘সরকার অস্তগামী, জাতীয় ঐক্য অনিবার্য’

‘সরকার অস্তগামী, জাতীয় ঐক্য অনিবার্য’

ধূমকেতু নিউজ ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট, লাগামহীন দ্রব্যমূল্যে, বুভুক্ষু মানুষের হাহাকার, রাজনৈতিক নৈরাজ্য, ভয়ঙ্কর দুর্নীতি, সীমাহীন অর্থ লুণ্ঠন ও পাচার, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং ভূরাজনৈতিক বাস্তবতায় সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। অপশাসনের বিরুদ্ধে গণআন্দোলন সৃষ্টির লক্ষ্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে পড়েছে।

শুক্রবার জেএসডি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সব কথা বলেন আ স ম আবদুর রব।

রংপুর সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা আমিন উদ্দিন বিএসসি।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

এসময় আ স ম আবদুর রব আরও বলেন, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং সমাজ রূপান্তরের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তা ‘৭২ সালেই আওয়ামী লীগ বিনষ্ট করে দেয়। সে প্রক্রিয়া আজও অব্যাহত আছে। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের প্রতি কোনো শাসকই কখনো মনোযোগ দেয়নি। এখন গণতন্ত্রহীনতা এবং নাগরিক জীবনের উপর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি বলেন, সংঘাত, সংঘর্ষ ও অনৈক্যের রাজনীতি দিয়ে বিশ্ব বাস্তবতা মোকাবেলা করা আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রম, কর্ম ও পেশার অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থাপনা ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখা কঠিন হয়ে পড়বে।

প্রতিনিধি সভায় ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিন ফুরিয়ে আসছে। অগণতান্ত্রিক ও কর্তৃতবাদী সরকারের পদত্যাগের পর রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনের একমাত্র বিকল্প হচ্ছে ‘জাতীয় সরকার’ গঠন করা।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, দিনাজপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, নীলফামারী জেলা জেএসডির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান মিলন, রংপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জেহাদী, লালমনিরহাট জেলা জেএসডির সহ সভাপতি তবিবর রহমান মাস্টার, কুড়িগ্রাম জেলা জেএসডির সহ সভাপতি মনিরুজ্জামান, গাইবান্ধা জেলা জেএসডির সহ-সভাপতি আইয়ুব হোসেন সরকার, সাদেকুর রহমান, এ বি এম মশিউর রহমান, শাহ আলম, মিকাইল হোসেন, আলী আজগর সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31