IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নাচোলে পুলিশি বাধায় বিএনপির সভা পন্ড

নাচোলে পুলিশি বাধায় বিএনপির সভা পন্ড

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনাবাবগঞ্জের নাচোলে পুলিশি বাধায় বিএনপির সভা পন্ড! উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব আবু তাহের খোকন জানান, শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভার আহবান করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও পুলিশি বাধার কারনে উপস্থিত হতে পারেননি।

তথ্য সূত্রে জানা যায়, নব গঠিত কমিটি নাচোল পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানের আয়োজন করলেও ১ঘন্টা পূর্বে ওসি মিন্টু রহমান নব গঠিত কমিটির সদস্য সচিব আবু তাহের খোকনকে থানায় ডেকে সভা বন্ধের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, একই স্থানে জেলা যুবদলের নির্দেশে স্থানীয় যুবদল সভা করার অনুমতির জন্য থানায় আসলে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জ মিন্টু রহমান দুই পক্ষকে সভা করতে নিষেধ করেন। পুলিশি বাধা উপেক্ষা করে নবগঠিত বিএনপির নেতৃবৃন্দ সভা করার চেষ্টা করলেও পুলিশ তা বন্ধ করে দেয়।

এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় সাংসদ আমিনুল ইসলাম ও জেলা যুবদলকে দায়ী করে বলেন, তাদের ইন্ধনে স্থানীয় যুবদল বিএনপির সভা পন্ড করার লক্ষে তার অনুসারী যুবদলকে দিয়ে একই স্থানে সভা আহব্বান করিয়েছে।

এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একই স্থানে বিএনপি ও যুব দলের সভা আহ্বান করায় আইন শৃংঙ্খলা অবনতি হতে পারে সেই আশংকায় সভা বন্ধ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31