ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আগামীকাল মঙ্গলবার দুপুর দুই ঘটিকা থেকে কাউন্সিলিং শুরু হবে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী অনিল কুমার সরকার ভারপ্রাপ্ত সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এসময় উপস্থিত থাকবেন, নজরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর ডঃ মনসুর রহমান এমপি সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ।
এছাড়াও উপস্থিত থাকবেন মোহাম্মদ নাসির উদ্দিন লাভলু একরামুল হক জাকির ইসলাম সান্টুসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও স্থানীয় জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, আমরা সকল কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি। সম্মেলনের স্থানটি জেলা পর্যায়ের একটি টিম আছে তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
সম্মেলন কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা হতে পারে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সকল নেতাকর্মী একসাথে দলবদ্ধভাবে কাজ করছি তাই আমাদের এইখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
আমন্ত্রণ পত্রের তারিখ এর সঙ্গে সম্মেলনে তারিখের মিল নাথাকা কথা জানতে চাইলে তিনি জানান, আমাদের অতিথিগণ সময় নির্ধারণ এর আগে আমরা এই সময়টি নির্ধারণ করা হয়েছিল সেইজন্যই আমন্ত্রণপত্র তারিখের সঙ্গে আগামী কালকের তারিখের মিল নেই।
পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল এর দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। যেহেতু প্রাচীনতম দল সেজন্য এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশি কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসামূলক থাকবে না।
এই সময় এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের উত্তরবঙ্গের গৌরব এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান আরো আনন্দময় হয়ে উঠবে।
সেজন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। অনুষ্ঠানের সকল নেতাকর্মী বঙ্গবন্ধু আদর্শ লালিত তাই আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগও থাকবে না।


