IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘জনগণকে সাথে নিয়ে উন্নয়নের রাজনীতি করে আ.লীগ’

‘জনগণকে সাথে নিয়ে উন্নয়নের রাজনীতি করে আ.লীগ’

ধূমকেতু প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুঠিয়া সরকারি পি.এন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের ইতিহাসে যত অর্জন, সবকিছুতে গৌরব উজ্জ্বল ভুমিকা পালন করেছে আওয়ামী লীগ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান। আওয়ামী লীগ কখনো বিএনপির মতো মিথ্যার রাজনীতি করে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে উন্নয়নের রাজনীতি করে। আগামী নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতির হিংসভাগই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, দেশকে মায়ের মতো মমতা দিয়ে ভালোবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ সকল উন্নয়ন আজ দৃশ্যমান। গতকাল পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শতভাগ বিদ্যুতের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশের উন্নয়ন দেখে অনেকের গায়ে জ¦ালা ধরে।

তিনি বলেন, দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি করোনাকালীন সময়ে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশও স্তব্ধ হয়ে থাকলো। তখনও শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতি সচল ছিল। করোনার দুঃসময়ে দফায় দফায় খাদ্য, নগদ অর্থসহ সকল সহায়তা মানুষকে প্রদান করা হয়েছে। বাংলাদেশের মানুষ সুখের মুখ দেখেছে, উন্নয়ন দেখেছে। দেশের মানুষের মাথা খারাপ হয়নি যে সুখে থাকতে ভূতে কিলায় অবস্থা হবে। বিএনপি অথবা অন্য কেউ যেন ক্ষমতায় আসার দুঃস্বপ্ন না দেখে।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম ও সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, উদ্বোধক হিসেবে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদস সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু।

সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার রহিম কনক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31