ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত ও নবগঠিত রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের পরিচিতি অনুষ্ঠান এবং বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) ধানগড়া পৌর বাসস্ট্যান্ড চত্বরে এই পরিচিতি ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহর সভাপতিত্বে এবং রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক তুখোর ছাত্র নেতা আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তিনি যেনো আমাদের মাঝে সুস্থ ও সুন্দর ভাবে উন্নয়ন মূলক কাজ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে, এম হোসেন আলী হাসান। তিনি বলেন, সাধারণ জনগণই বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। বিএনপি জামায়াত যেনো মাঠে নামতে না পারে এমনটি আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, দেশের সাধারণ মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পেনশন ভাতা, ছাত্র ছাত্রীদের উপবৃত্তি সহ সব ধরনের সহযোগীতা করছেন বর্তমান আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, আব্দুল হালিম খাঁন দুলাল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক ফিরোজ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান।
আরও উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিষ্টি, শফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার শামীম, পি আমিনুল ইসলাম সিহাব, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক দৃশ্যপটের সম্পাদক আলহাজ্ব নুরুল হক নয়ন, মীর রফিকুল ইসলাম রতি, উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়াউদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাশ, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসাইন, সাধারণ সম্পাদক আল-আমীন সরকার।
এছাড়াও মহিলা আওয়ামী লীগের সভাপতি লিনা হক লুৎফা, সম্পাদিকা পাপিয়া পারভীন পরী, সহ সম্পাদিকা ইয়াসমিন পারভীন মুনমুন, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা বেগম, উপজেলা ছাত্র লীগ নেতা রবিন সরকার, ফয়সাল আহম্মেদ ফরহাদ, মশিউর রহমান কিরন, সাব্বির আহমেদ স্বাধীনসহ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


