ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পদ নিয়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে।
গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহরিয়ার জামান আনসারী সম্প্রতি চিকিৎসা জনিত কারণে দেশের বাইরে যাওয়ায় সে গত ৬ এপ্রিল সহ-সভাপতি জহরুল ইসলাম জয়কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের একটি চিঠি ইস্যু করেন।
অপরদিকে গত ৭ এপ্রিল জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ নির্দেশে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অপর সহ সভাপতি মাহবুব আলম সিদ্দিকীকে দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে, মাহবুব উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে। এদিকে জয় একই সময়একই কর্মসুচি পালনের কথা থাকলেও তা তিনি করেননি।


